‘লুটেরাদের অর্থের বিনিময়ে ফেরালে সরকারের জন্য বিপদ হবে’: এবি পার্টি

অনলাইন ডেস্ক

রাজনীতি

অর্থের বিনিময়ে ‘লুটেরাদের’ দেশে ফিরিয়ে আনার চেষ্টা সরকারের জন্য ক্ষতির কারণ হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান

2026-08-17T16:57:14+00:00
2026-08-17T16:57:14+00:00
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
রাজনীতি
‘লুটেরাদের অর্থের বিনিময়ে ফেরালে সরকারের জন্য বিপদ হবে’: এবি পার্টি
অনলাইন ডেস্ক
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
অর্থের বিনিময়ে ‘লুটেরাদের’ দেশে ফিরিয়ে আনার চেষ্টা সরকারের জন্য ক্ষতির কারণ হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে দলীয় কার্যালয়ে সরকারের গত ১৮০ দিনের কর্মকাণ্ড নিয়ে দলের অবস্থান তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের গতি-প্রকৃতি হতাশাজনক। এভাবে জনদুর্ভোগ বাড়তে থাকলে বিরোধী দলের পরিবর্তে সাধারণ মানুষই রাস্তায় নেমে আসতে পারে। সে পরিস্থিতি তৈরি হলে সরকার তা সামাল দিতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

এবি পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, দিল্লির ইন্ধনে হাদী হত্যাসহ দেশের সার্বভৌমত্ব নষ্টের ষড়যন্ত্র চলছে। ভারত সফরে প্রধানমন্ত্রী না যাওয়ার সিদ্ধান্তকে তিনি দলের পক্ষ থেকে স্বাগত জানান।

সংবাদ সম্মেলনে দলের আরেক শীর্ষ নেতা ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। পাশাপাশি দলটির ঘোষিত ৩১ দফার মধ্যে প্রায় ১১টি দফা লঙ্ঘন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, অর্থনীতিসহ বিভিন্ন খাতে এস আলমের মতো দুর্বৃত্তদের আশ্রয় দেওয়া হচ্ছে। স্থানীয় সরকার, নির্বাচন কমিশনসহ বিভিন্ন খাতে নিজেদের লোকজনকে পদায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেখান থেকেও সরে যাওয়া হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, গুম কমিশন অধ্যাদেশ বাতিল করে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাজা দেওয়ার বিধান তৈরি করা হয়েছে। তাঁর দাবি, এ পরিস্থিতি আওয়ামী লীগ সরকারের করা আইনের চেয়েও খারাপ।

সংবাদ সম্মেলনে এবি পার্টির নেতারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জনদুর্ভোগ কমানো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষতা নিশ্চিত করা এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের দাবি জানান।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: