২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ১, মারধরের শিকার রিকশাচালক

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানাতে আসা এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একই এলাকায় ফুল

2026-08-15T15:16:54+00:00
2026-08-15T15:16:54+00:00
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
রাজনীতি
২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ১, মারধরের শিকার রিকশাচালক
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:১৬ পিএম 
২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ১, মারধরের শিকার রিকশাচালক
ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানাতে আসা এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একই এলাকায় ফুল দিতে আসা আরেক ব্যক্তিকে মারধরের পাশাপাশি এক রিকশাচালককেও মারধর করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে এসব ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আটক ব্যক্তির নাম অর্ণব দাস। তিনি যুবলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, অর্ণব ফুল দিতে এসেছিলেন এবং তাঁর বাড়ি টাঙ্গাইলে। নিরাপত্তার স্বার্থে তাকে আটক করা হয়েছে।

এদিকে বেলা ১২টার দিকে রিকশায় করে ফুল দিতে আসা এক ব্যক্তিকে জুলাই যোদ্ধা পরিচয়ধারী একদল তরুণ মারধর করে বলে জানা গেছে। একপর্যায়ে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। পরে রিকশাচালক আলমাস (২৭)কে ধরে মারধর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলমাসকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন বলেন, ওই রিকশাচালকের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাকে নিরাপদে রাখা হয়েছে।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মিরপুর রোড দিয়ে ৩২ নম্বরে প্রবেশের মুখে এবং রাস্তার পশ্চিম প্রান্তে ব্যারিকেড দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে ব্রিজ দিয়ে চলাচলও।

নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে এলাকায় জলকামান মোতায়েনের পাশাপাশি র‌্যাব ও সাদা পোশাকে পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: