কাফরুল থানা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

রাজধানীর কাফরুল থানা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে ইমরান গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আবে

2026-08-15T14:35:03+00:00
2026-08-15T14:35:03+00:00
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
রাজনীতি
কাফরুল থানা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ২:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর কাফরুল থানা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে ইমরান গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আবে আব্দুল্লাহ এবং সদস্য সচিব হিসেবে ফয়সাল মাহবুব দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত কমিটির নেতারা জানিয়েছেন, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে ছাত্রদলের কার্যক্রম শক্তিশালী করা এবং দলের বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সম্পৃক্ত করাই তাদের প্রধান লক্ষ্য।

দায়িত্ব পাওয়ার পর কাফরুল থানা ছাত্রদলের আহ্বায়ক ইমরান গাজী বলেন, দলের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে পালন করতে চান তারা। একই সঙ্গে কাফরুল থানা ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবে আব্দুল্লাহ ও সদস্য সচিব ফয়সাল মাহবুবও নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় জানান।

নেতাকর্মীদের আশা, নবগঠিত কমিটির নেতৃত্বে কাফরুল থানা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: