রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিগগিরই দৃশ্যমান হবে পরিবর্তন: দুলু

রংপুর সংবাদদাতা

সারাদেশ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মানোন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের সুফল অচিরেই দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল

2026-08-17T14:50:51+00:00
2026-08-17T14:50:51+00:00
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
সারাদেশ
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিগগিরই দৃশ্যমান হবে পরিবর্তন: দুলু
রংপুর সংবাদদাতা
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২:৫০ পিএম 
রবিবার (১৬ আগস্ট) বিকেলে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের নবনির্মিত ছয়তলা আইসোলেশন সেন্টার উদ্বোধন শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি মোনজাতে অংশ নেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মানোন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের সুফল অচিরেই দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোর চিকিৎসাসেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশমুখী মানুষের প্রবণতা কমানো সম্ভব। এতে দেশের অর্থেরও সাশ্রয় হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।

রবিবার (১৬ আগস্ট) বিকেলে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের নবনির্মিত ছয়তলা আইসোলেশন সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেবার মান বাড়াতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে হাসপাতালটির চিকিৎসাসেবায় ইতিবাচক পরিবর্তন আনা হবে।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, চিকিৎসাসেবা প্রদানকে শুধু চাকরি হিসেবে না দেখে মানুষের সেবা ও কল্যাণে কাজ করার সুযোগ হিসেবে দেখতে হবে। রোগীদের প্রতি দায়িত্বশীল ও মানবিক আচরণ নিশ্চিত করার জন্যও তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।

আইসোলেশন সেন্টার উদ্বোধন ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: