ফরেনসিক পরীক্ষা ছাড়াই যৌন হয়রানির অভিযোগ থেকে অব্যাহতি, এবার অধ্যাপক হচ্ছেন সেই শিক্ষক

বেরোবি সংবাদদাতা

শিক্ষা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তানজিউল ইসলাম জীবনের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানি ও নম্বর টেম্পারিংয়ের

2026-08-15T18:14:16+00:00
2026-08-15T18:14:16+00:00
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
শিক্ষা
ফরেনসিক পরীক্ষা ছাড়াই যৌন হয়রানির অভিযোগ থেকে অব্যাহতি, এবার অধ্যাপক হচ্ছেন সেই শিক্ষক
বেরোবি সংবাদদাতা
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৬:১৪ পিএম 
সংগৃহীত ছবি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তানজিউল ইসলাম জীবনের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানি ও নম্বর টেম্পারিংয়ের অভিযোগের তদন্তে থাকা অডিওগুলোর ফরেনসিক পরীক্ষা ছাড়াই তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ওই শিক্ষকের অধ্যাপক পদে পদোন্নতির প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক সাবেক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর ই-মেইলে অভিযোগ করেন। এতে তানজিউল ইসলাম জীবনের বিরুদ্ধে মানসিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন, যৌন হয়রানি এবং নম্বর টেম্পারিং করে ফলাফল খারাপ করে দেওয়ার অভিযোগ আনা হয়।

এর আগে ১৩ এপ্রিল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শিক্ষক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রীর কণ্ঠসদৃশ কথোপকথনের তিনটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। অডিওগুলোর সত্যতা নিয়ে তখন ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

অভিযোগের পর ২৬ এপ্রিল ২০২৫ বিশ্ববিদ্যালয় প্রশাসন গণিত বিভাগের অধ্যাপক ড. তাজুল ইসলামকে আহ্বায়ক এবং ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ প্রামাণিককে সদস্যসচিব করে একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি অভিযোগকারীর পাঠানো অডিওগুলো পর্যবেক্ষণ করে এবং সেখানে অন্য একজন শিক্ষার্থীর সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে।

অডিওগুলোর সত্যতা যাচাই ও বিষয়টি আরও তদন্তের জন্য পৃথক একটি স্বতন্ত্র কমিটি গঠনের সুপারিশ করে প্রথম তদন্ত কমিটি। পরে ওই সুপারিশের ভিত্তিতে অডিওগুলোর ফরেনসিক পরীক্ষা ও অধিকতর যাচাইয়ের জন্য আরেকটি কমিটি গঠন করা হয়।

তবে দ্বিতীয় তদন্ত কমিটি অডিওগুলোর ফরেনসিক পরীক্ষা করতে পারেনি। কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, অডিওগুলো সিআইডি ও পিআইবির কাছে পাঠানো হয়েছিল। কিন্তু সুনির্দিষ্ট অভিযোগকারী না থাকায় তারা ফরেনসিক পরীক্ষা করেনি। বিষয়টি পরবর্তী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরে প্রথম ও দ্বিতীয় তদন্ত কমিটির প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পর্যালোচনা করা হয়। সভায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীর করা যৌন হয়রানি ও নম্বর টেম্পারিংয়ের অভিযোগে তানজিউল ইসলাম জীবনের সম্পৃক্ততা পাওয়া যায়নি উল্লেখ করে তাঁকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়।

তবে প্রশ্ন উঠেছে, প্রথম তদন্ত কমিটি অডিওগুলোর সত্যতা যাচাই ও ফরেনসিক পরীক্ষার সুপারিশ করলেও সেই পরীক্ষা সম্পন্ন না হওয়ার পর কীভাবে অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি করা হলো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগকারী না থাকলে কী করব? অডিওগুলো তো পরীক্ষা করা যায়নি। যার ফলে সিন্ডিকেট তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের একটি সূত্র জানিয়েছে, ড. তানজিউল ইসলামকে শিগগিরই অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হতে পারে। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে।

পদোন্নতির বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, তানজিউল ইসলাম প্রায় দেড় বছর আগে পদোন্নতির জন্য আবেদন করেছিলেন। তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ থাকায় বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি দেওয়া হয়নি। এখন অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ায় পদোন্নতির বোর্ড করা যেতে পারে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: