বাচ্চু ফিরছেন নতুন রূপে, জন্মদিনে একসঙ্গে আসছে ২০ জনপ্রিয় গান!

বিনোদন ডেস্ক

বিনোদন

বাংলা রক সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০টি গান এবার নতুন সংগীতায়োজনে শ্রোতাদের সামনে আসছে। ‘উত্তরাধিকার’ শিরোনামের বিশেষ এই অ্যালবামটি

2026-08-15T16:03:49+00:00
2026-08-15T16:03:49+00:00
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
বিনোদন
বাচ্চু ফিরছেন নতুন রূপে, জন্মদিনে একসঙ্গে আসছে ২০ জনপ্রিয় গান!
বিনোদন ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:০৩ পিএম 
ফাইল ছবি
বাংলা রক সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০টি গান এবার নতুন সংগীতায়োজনে শ্রোতাদের সামনে আসছে। ‘উত্তরাধিকার’ শিরোনামের বিশেষ এই অ্যালবামটি প্রকাশ করা হচ্ছে তাঁর জন্মদিন ১৬ আগস্ট উপলক্ষে। অ্যালবামটিতে দেশের ৮টি ব্যান্ড ও ১২ জন শিল্পী অংশ নিয়েছেন।

‘রুপালি গিটার’, ‘নীল বেদনা’, ‘মাধবী’, ‘সেই তুমি’ ও ‘কষ্ট পেতে ভালোবাসি’র মতো জনপ্রিয় গানগুলো নতুন করে পরিবেশন করা হয়েছে। ডাবল সিডির পাশাপাশি অ্যালবামটি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও প্রকাশ করা হবে।

‘উত্তরাধিকার’ প্রকল্পের বিশেষ দিক হলো, এটি শুধু গান প্রকাশের উদ্যোগ নয়। অ্যালবাম থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে আইয়ুব বাচ্চু মিউজিয়াম তৈরির কাজে।

অ্যালবামে অংশ নিয়েছে দলছুট, আরবোভাইরাস, সোনার বাংলা সার্কাস, শুভযাত্রা, ক্যালিপসো, রকসল্ট, ডোপামিন ও এ কে রাহুল। একক শিল্পীদের মধ্যে রয়েছেন বাবনা করিম, রাসেল আলী, রোমেল আলী, চন্দন জামান আলী-মেনন, কানিজ সুবর্ণা, সাজ্জাদ, পলাশ, জয় শাহরিয়ার, অদিত, বখতিয়ার হোসেন, আতিকা ইয়ামিন ও অটামনাল মুন। সব গানের মাস্টারিং করেছেন ইকবাল আসিফ জুয়েল।

নতুন আয়োজনে দলছুট গেয়েছে ‘রুপালি গিটার’, আরবোভাইরাস ‘নীল বেদনা’, সোনার বাংলা সার্কাস ‘গতকাল রাতে’, শুভযাত্রা ‘চলো বদলে যাই’, ক্যালিপসো ‘চাঁদ মামা’, রকসল্ট ‘অচেনা জীবন’, ডোপামিন ‘মাধবী’ এবং এ কে রাহুল ‘মন চাইলে মন’।

একক শিল্পীদের মধ্যে বাবনা করিম ও রাসেল আলী গেয়েছেন ‘হাসতে দেখো’, রোমেল আলী ‘এখন অনেক রাত’, চন্দন জামান আলী-মেনন ‘মেয়ে’, কানিজ সুবর্ণা ও সাজ্জাদ ‘কষ্ট পেতে ভালোবাসি’, পলাশ ‘আপন কেহ নাই’, জয় শাহরিয়ার ‘কষ্ট কাকে বলে’, অদিত ‘ঘুমন্ত শহরে’, বখতিয়ার হোসেন ‘রাতের তারা’, আতিকা ইয়ামিন ‘ফেরারি এই মন’ এবং অটামনাল মুন ‘হকার’।

২০১৮ সালের ১৮ অক্টোবর ৫৬ বছর বয়সে মারা যান আইয়ুব বাচ্চু। তবে তাঁর গান ও গিটারবাদন এখনো শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। শিল্পীর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।

২০২০ সালে ফাউন্ডেশনটির কার্যক্রম শুরু হয়। পরে গত বছরের ৯ জুলাই এটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়। ফাউন্ডেশনের উদ্যোগেই এবার আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গানগুলো নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে নতুন সংগীতায়োজনে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পটির সমন্বয়ক চিশতি ইকবাল জানান, আইয়ুব বাচ্চুর জন্মদিনে বিশেষ কিছু করার পরিকল্পনা থেকেই ২০টি জনপ্রিয় গান নতুনভাবে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। আলোচনা শেষে গানগুলো নিয়ে তৈরি করা হয় ‘উত্তরাধিকার’।

এদিকে আইয়ুব বাচ্চুর আরেকটি স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগও চলছে। তাঁর সংগ্রহে থাকা প্রায় ৫০টি গিটার নিয়ে একটি মিউজিয়াম তৈরির পরিকল্পনা করেছে পরিবার ও ফাউন্ডেশন। অস্ট্রিয়া থেকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা এসব গিটারের মধ্যে রয়েছে ‘ফেন্ডার স্ট্রাটোকাস্টার’ ও আইভানেজের ‘জেম সেভেনটি সেভেন’।

বর্তমানে মগবাজারের বাসায় সংরক্ষিত রয়েছে আইয়ুব বাচ্চুর স্মৃতিবিজড়িত এসব গিটার। তাঁর স্ত্রী ও আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌস আক্তার যত্নে এগুলো সংরক্ষণ করছেন। ‘উত্তরাধিকার’ প্রকল্পের আয় থেকে মিউজিয়াম তৈরির উদ্যোগটি বাস্তব রূপ পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: