যুক্তরাষ্ট্রে বসে জায়েদ খানের ‘শিকারি’র ঝলক প্রকাশ

অনলাইন ডেস্ক

বিনোদন

চিত্রনায়ক জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’র টিজার প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই

2026-08-14T17:08:17+00:00
2026-08-14T17:08:17+00:00
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
বিনোদন
যুক্তরাষ্ট্রে বসে জায়েদ খানের ‘শিকারি’র ঝলক প্রকাশ
অনলাইন ডেস্ক
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৫:০৮ পিএম 
সংগৃহীত ছবি
চিত্রনায়ক জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’র টিজার প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই অভিনেতা নিজের ফেসবুক আইডিতে টিজারটি প্রকাশ করেন।

এর আগে নিজের জন্মদিন উপলক্ষে ‘শিকারি’র একটি পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন জায়েদ খান। পোস্টারটিতে কয়েকজন তরুণীকে তার মুখের দিকে হাত বাড়িয়ে থাকতে দেখা যায়। বড় অক্ষরে লেখা ‘শিকারি’ নামটি ঘিরে তখন কাজটি সিনেমা, ওয়েব সিরিজ নাকি অন্য কোনো আয়োজন—এ নিয়ে ভক্তদের মধ্যে নানা কৌতূহল তৈরি হয়। তবে সে সময় বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেতা।

পরে প্রকাশিত আরেকটি পোস্টারে ‘শিকারি’ সম্পর্কে ধারণা আরও স্পষ্ট হয়। সেখানে রাজকীয় একটি চেয়ারে বসা জায়েদ খানকে ঘিরে ছিলেন তিন নারী। পটভূমিতে ছিল নিউইয়র্ক শহরের রাতের দৃশ্য। পোস্টারে ‘শিকারি’ নামের পাশাপাশি দেওয়া হয় ‘কামিং সুন’ ঘোষণা।

ওই পোস্টারের নিচের তথ্য অনুযায়ী, ‘শিকারি’ কোনো সিনেমা বা ওয়েব সিরিজ নয়; এটি একটি মিউজিক ভিডিও। এতে শিল্পী হিসেবে রয়েছেন সজীব ও রিমি এবং গানটির পরিচালনার দায়িত্বে আছেন বদরুদ্দুয়া সাগর।

টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন জায়েদ খানের ভক্তরা। তাদের অনেকে টিজারটির প্রশংসা করে পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও প্রকাশের অপেক্ষার কথা জানিয়েছেন।

প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। সেখানে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কনসার্ট ও সাংস্কৃতিক আয়োজনে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের বাইরে কানাডা, পর্তুগালসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মঞ্চ পরিবেশনায় দেখা গেছে এই চিত্রনায়ককে।



Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: