নিউরোসায়েন্সেস হাসপাতালে নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন

বাসস, ঢাকা

স্বাস্থ্য

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে সংযুক্ত হলো আরও ৫০০ শয্যা। শনিবার সকালে হাসপাতাল প্রাঙ্গণে নবনির্মিত ১৫ তলা ভবনটির

2026-08-15T12:44:43+00:00
2026-08-15T12:44:43+00:00
  শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
স্বাস্থ্য
নিউরোসায়েন্সেস হাসপাতালে নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন
বাসস, ঢাকা
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:৪৪ পিএম 
ছবি : পিএমও

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে সংযুক্ত হলো আরও ৫০০ শয্যা। শনিবার সকালে হাসপাতাল প্রাঙ্গণে নবনির্মিত ১৫ তলা ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন ভবন চালুর মধ্য দিয়ে হাসপাতালটির মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে।

সকাল ১০টার দিকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভবনটি উদ্বোধনের পাশাপাশি হাসপাতাল চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। পরে মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষের আশা, নতুন ৫০০ শয্যা চালু হওয়ায় স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবার পরিধি আরও বাড়বে। সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ায় এত বড় পরিসরের নিউরোসায়েন্সেস হাসপাতাল আর নেই।

২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে যাত্রা শুরু করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল। রোগীর সংখ্যা ও চিকিৎসাসেবার চাহিদা বাড়তে থাকায় পরবর্তী সময়ে সেখানে আরও ২০০ শয্যা সংযোজন করা হয়।

এবার ১৫ তলা নতুন ভবনে যুক্ত হলো আরও ৫০০ শয্যা। ফলে এক ছাদের নিচে এখন মোট ১ হাজার শয্যায় স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার সক্ষমতা তৈরি হলো।



Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: