ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ২২ হাজার ছাড়াল

ভোরের ডাক ডেস্ক

স্বাস্থ্য

দেশে ডেঙ্গুর প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬৯৩ জন হাসপাতালে ভর্তি

2026-08-13T19:03:30+00:00
2026-08-13T19:03:30+00:00
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
স্বাস্থ্য
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ২২ হাজার ছাড়াল
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:০৩ পিএম 
প্রতীকী ছবি
দেশে ডেঙ্গুর প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ৬৫ জনের মৃত্যু হলো।

নতুন রোগীসহ চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ২৪৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। নতুন করে ৬৯৩ জন হাসপাতালে ভর্তি হওয়ায় রোগীর চাপও বাড়ছে বিভিন্ন হাসপাতালে।

এডিস মশাবাহিত ডেঙ্গু থেকে সুরক্ষায় জমে থাকা পানি পরিষ্কার রাখা, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশার বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: