কর্মস্থলে অনুপস্থিত, বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

2026-08-12T16:19:23+00:00
2026-08-12T16:19:23+00:00
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ১২ আগস্ট ২০২৬
জাতীয়
কর্মস্থলে অনুপস্থিত, বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪:১৯ পিএম 
ফাইল ছবি
কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন, কাজী আশরাফুল আজীম, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় কর্মকর্তার সবাই বিভিন্ন সময়ে সাময়িক বরখাস্ত ছিলেন। তাদের মধ্যে বিপ্লব কুমার সরকারকে সাময়িক বরখাস্তের পর বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।

মো. গোলাম রুহানী বর্তমানে সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন এবং তিনি পলাতক বলে জানা গেছে। তিনি সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই।

সুদীপ কুমার চক্রবর্তী সাময়িক বরখাস্ত হয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। রাজন কুমার দাসও সাময়িক বরখাস্ত অবস্থায় পলাতক রয়েছেন।

এ ছাড়া মো. ইকবাল হোসাইনকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং কাজী আশরাফুল আজীমকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বিভাগীয় প্রক্রিয়া শেষে ছয় কর্মকর্তার বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: