জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের সংবর্ধনা দিলো বাংলাদেশ পর্যটন করপোরেশন

ভোরের ডাক ডেস্ক

বিবিধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া

2026-08-12T12:40:28+00:00
2026-08-12T12:40:28+00:00
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
বিবিধ
জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের সংবর্ধনা দিলো বাংলাদেশ পর্যটন করপোরেশন
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২:৪০ পিএম 
সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার আগারগাঁওয়ের পর্যটন ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।

অনুষ্ঠানে শহীদ জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের হাতে প্রাইজবন্ড ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। বক্তারা জুলাইয়ের আত্মত্যাগকে স্মরণ করে বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী আফরোজা খানম জানান, জুলাই যোদ্ধাদের জন্য পর্যটন করপোরেশনের হোটেলে ৩৬ শতাংশ ছাড়, কর্মসংস্থানের সুযোগ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থা করা হবে। প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত পর্যটন স্পটে জুলাই যোদ্ধাদের বিনামূল্যে প্রবেশ এবং মন্ত্রণালয়ের অধীন সংস্থায় চাকরির উদ্যোগের কথা জানান।

অনুষ্ঠানে পাঁচজন শহীদ জুলাই যোদ্ধার পরিবারের সদস্য ও পাঁচজন আহত জুলাই যোদ্ধাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও পর্যটন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: