এঁটুলি পোকার কামড়ে ৪২ দিন কোমায় নারী!

আন্তর্জাতিক ডেস্ক

বিবিধ

গ্রিসে বেড়াতে গিয়ে এঁটুলি (টিক) পোকার কামড়ে টিকবাহিত এনসেফালাইটিসে (টিবিই) আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের এক নারী টানা ৪২ দিন কৃত্রিম কোমায়

2026-08-02T15:25:33+00:00
2026-08-02T15:25:33+00:00
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ৩ আগস্ট ২০২৬
বিবিধ
এঁটুলি পোকার কামড়ে ৪২ দিন কোমায় নারী!
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ২ আগস্ট, ২০২৬, ৩:২৫ পিএম 
এঁটুলি পোকার কামড়ে ৪২ দিন কোমায় নারী!
গ্রিসে বেড়াতে গিয়ে এঁটুলি (টিক) পোকার কামড়ে টিকবাহিত এনসেফালাইটিসে (টিবিই) আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের এক নারী টানা ৪২ দিন কৃত্রিম কোমায় ছিলেন। 

দীর্ঘ ছয় মাসের চিকিৎসার পর প্রাণে বাঁচলেও তিনি এখনো স্মৃতিশক্তি হ্রাস, খিঁচুনি ও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণের আগে টিবিই প্রতিরোধী টিকা নেওয়া এবং এঁটুলি পোকার কামড় থেকে সুরক্ষায় সচেতন হওয়া জরুরি।

গ্রিসের সিরোস দ্বীপে ২০১৯ সালে ছুটি কাটাতে গিয়ে এঁটুলি পোকার কামড়ে টিকবাহিত এনসেফালাইটিসে (টিবিই) আক্রান্ত হন যুক্তরাজ্যের ওয়েলসের অ্যাংলেসির বাসিন্দা ৫১ বছর বয়সী ভিক্টোরিয়া স্টেলাস। শুরুতে ফ্লুর মতো উপসর্গ দেখা দিলেও দেশে ফেরার পর তাঁর খিঁচুনি শুরু হয়। চিকিৎসকেরা প্রথমে রোগ শনাক্ত করতে না পারলেও এমআরআই পরীক্ষার পর তাঁকে লিভারপুলের ওয়ালটন সেন্টারে নেওয়া হয় এবং সেখানে ৪২ দিন কৃত্রিম কোমায় রাখা হয়।

দীর্ঘ চিকিৎসার পর ভিক্টোরিয়া সুস্থ হয়ে ফিরলেও এখনো দিনে ১৮টি ওষুধ খেতে হয়। স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়ায় তিনি আগের দুটি চাকরিই হারিয়েছেন এবং দৈনন্দিন কাজ মনে রাখতে বিভিন্ন কৌশলের সাহায্য নিতে হয়।

বিশেষজ্ঞদের মতে, টিবিই একটি ভাইরাসজনিত রোগ, যা এঁটুলি পোকার কামড়ের মাধ্যমে ছড়ায়। ইউরোপ, রাশিয়া, চীন ও জাপানের কিছু অঞ্চলে এ রোগের ঝুঁকি তুলনামূলক বেশি। তবে গুরুতর জটিলতার ঘটনা বিরল হলেও ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণের আগে টিবিই প্রতিরোধী টিকা নেওয়া উচিত।

লিভারপুল বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক বেনেডিক্ট মাইকেল বলেন, গত তিন দশকে বিশ্বজুড়ে টিবিই আক্রান্তের সংখ্যা বেড়েছে। যদিও অধিকাংশ আক্রান্তের তেমন উপসর্গ দেখা যায় না, তবে অল্পসংখ্যক রোগীর ক্ষেত্রে মস্তিষ্কে প্রদাহসহ গুরুতর জটিলতা তৈরি হতে পারে।

ভিক্টোরিয়া ও তাঁর পরিবার মানুষের মধ্যে এ রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, নিরীহ মনে হলেও একটি পোকার কামড় একজন মানুষের জীবন আমূল বদলে দিতে পারে।


Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: