‘ডোনাল্ড ট্রাম্প’ কোরবানি হচ্ছে না

অনলাইন ডেস্ক

বিবিধ

নারায়ণগঞ্জে আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে আর কোরবানি দেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর হস্তক্ষেপে মহিষটিকে ক্রেতার কাছ থেকে ফিরিয়ে

2026-05-27T19:50:05+00:00
2026-05-27T19:50:29+00:00
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ২ আগস্ট ২০২৬
বিবিধ
আলোচিত অ্যালবিনো মহিষ
‘ডোনাল্ড ট্রাম্প’ কোরবানি হচ্ছে না
অনলাইন ডেস্ক
বুধবার, ২৭ মে, ২০২৬, ৭:৫০ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৬ ৭:৫০ পিএম
অ্যালবিনো জাতের আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প'। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে আর কোরবানি দেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর হস্তক্ষেপে মহিষটিকে ক্রেতার কাছ থেকে ফিরিয়ে এনে আবার খামারে রাখা হয়েছে।

বুধবার (২৭ মে) এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে আপাতত ‘ডোনাল্ড ট্রাম্প’কে আগের মতোই খামারে লালন-পালন করা হবে।

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্ম-এ বেড়ে ওঠা ৭০০ কেজি ওজনের এই বিরল অ্যালবিনো মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এর সাদা লোম ও মাথার চুলের স্টাইল অনেকের কাছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে মিল থাকায় নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।

মহিষটি ভাইরাল হওয়ার পর দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ সেটিকে দেখতে খামারে ভিড় করতে শুরু করেন। দেশীয় সংবাদমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এটি নিয়ে প্রকাশিত হয় একাধিক প্রতিবেদন।

খামার কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিশেষ যত্নে রাখা হচ্ছে এবং দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তথ্য সূত্র: যমুনা টেলিভিশন


Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: