‘আয়নায় নিজেকে দেখে কঠিন সময় কাটছে’, দুর্ঘটনা নিয়ে মেঘলা মুক্তা

বিনোদন ডেস্ক

বিনোদন

ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর অবশেষে নিজের শারীরিক অবস্থা ও দুর্ঘটনার বিষয়ে মুখ খুলেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মেঘলা মুক্তা। দুর্ঘটনায় গুরুতর

2026-08-10T20:42:36+00:00
2026-08-10T20:42:36+00:00
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
বিনোদন
‘আয়নায় নিজেকে দেখে কঠিন সময় কাটছে’, দুর্ঘটনা নিয়ে মেঘলা মুক্তা
বিনোদন ডেস্ক
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:৪২ পিএম 
সংগৃহীত ছবি
ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর অবশেষে নিজের শারীরিক অবস্থা ও দুর্ঘটনার বিষয়ে মুখ খুলেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মেঘলা মুক্তা। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রায় ৯ থেকে ১০ ঘণ্টার জটিল অস্ত্রোপচারের পর বর্তমানে বিপদমুক্ত রয়েছেন এই অভিনেত্রী।

সোমবার (১০ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে দুর্ঘটনার বিস্তারিত তুলে ধরেন মেঘলা মুক্তা। একই সঙ্গে তাঁর জন্য দোয়া ও প্রার্থনা করায় ভক্ত, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

মেঘলা জানান, দুর্ঘটনার সময় তিনি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে আইসিইউতে চিকিৎসা দেওয়া হয় এবং জরুরি অস্ত্রোপচার করা হয়।

অভিনেত্রী বলেন, সবার দোয়া ও চিকিৎসকদের প্রচেষ্টায় তিনি এখন অনেকটাই সুস্থ এবং বিপদমুক্ত। তবে দুর্ঘটনায় তাঁর শরীরের পাশাপাশি মুখেও গুরুতর আঘাত লেগেছে। মুখে একাধিক ক্ষত ও সেলাইয়ের দাগ রয়েছে, যা পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে।

নিজের বর্তমান মানসিক অবস্থার কথা জানিয়ে মেঘলা বলেন, একজন অভিনেত্রীর কাছে চেহারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আয়নায় নিজের পরিবর্তিত চেহারা দেখা তাঁর জন্য মানসিকভাবে বেশ কঠিন হয়ে উঠেছে। তবে এই পরিস্থিতি মেনে নিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

দুর্ঘটনার পর বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়ানোর বিষয়েও কথা বলেছেন মেঘলা। তিনি স্পষ্ট করে জানান, রাস্তা পার হওয়ার সময়ই দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। এ ঘটনায় ইতোমধ্যে রাজধানীর বনানী থানায় অভিযোগ করা হয়েছে।

তবে তদন্তের স্বার্থে আপাতত দুর্ঘটনা নিয়ে বিস্তারিত কিছু বলতে চান না এই অভিনেত্রী। শারীরিকভাবে আরও সুস্থ হওয়ার পর পুরো ঘটনা এবং এ বিষয়ে নেওয়া আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন তিনি।

দুর্ঘটনার কারণে আপাতত অভিনয় থেকেও দূরে থাকতে হচ্ছে মেঘলাকে। বেশ কিছু কাজের পরিকল্পনা ও স্ক্রিপ্ট হাতে থাকলেও সেগুলোর কিছু পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

মেঘলা বলেন, এই ঘটনা তাকে নতুন করে উপলব্ধি করিয়েছে-জীবনে সবকিছুর আগে সুস্থভাবে বেঁচে থাকা এবং আবার দাঁড়িয়ে ওঠাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশে কিংবা দেশের বাইরে প্রয়োজনীয় উন্নত চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

অভিনেত্রী তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আরও দোয়া চেয়ে বলেন, সময়, চিকিৎসা, নিজের মানসিক শক্তি এবং সবার ভালোবাসা ও প্রার্থনা মিলিয়ে তিনি একদিন আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে বিশ্বাস করেন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন মেঘলা মুক্তা। পরে তাকে উদ্ধার করে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর জরুরি অস্ত্রোপচার করা হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। অবশেষে নিজের পোস্টের মাধ্যমে মেঘলা জানালেন, তিনি এখন আশঙ্কামুক্ত।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: