হঠাৎ ‘লাপাত্তা’ নুসরাত ফারিয়া, শুরু হলো নতুন ওয়েব ফিল্মের শুটিং

বিনোদন ডেস্ক

বিনোদন

বিরতির পর আবারও ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা

2026-08-10T18:09:39+00:00
2026-08-10T18:09:39+00:00
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
বিনোদন
হঠাৎ ‘লাপাত্তা’ নুসরাত ফারিয়া, শুরু হলো নতুন ওয়েব ফিল্মের শুটিং
বিনোদন ডেস্ক
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:০৯ পিএম 
সংগৃহীত ছবি
বিরতির পর আবারও ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। কমেডি ও থ্রিলারের মিশেলে নির্মিত ওয়েব ফিল্মটির শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে রাজধানী ঢাকায়।

শুটিংয়ের প্রথম দিনেই অংশ নিয়েছেন নুসরাত ফারিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান। নির্মাতা জানিয়েছেন, ঢাকার বিভিন্ন লোকেশনে টানা প্রায় ১০ দিন চলবে ওয়েব ফিল্মটির শুটিং।

‘লাপাত্তা’য় নুসরাত ফারিয়ার পাশাপাশি অভিনয় করছেন শাহরিয়ার নাজিম জয়। সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।

নির্মাতা মেহেদী হাসান হৃদয় বলেন, ‘লাপাত্তা’ মূলত থ্রিলারধর্মী গল্প হলেও এতে কমেডির আবহ থাকবে। ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলীর মাধ্যমে দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করছেন তিনি।

এর আগে ওটিটিতে নুসরাত ফারিয়াকে দেখা গেছে শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবুও’ ওয়েব ফিল্মে। ২০২১ সালে মুক্তি পাওয়া এই কনটেন্টের মাধ্যমে ওটিটিতে তার অভিষেক হয়। এরপর ২০২৩ সালে মুক্তি পায় তার অভিনীত ‘পাতালঘর’। সিনেমা হিসেবে নির্মিত হলেও পরবর্তী সময়ে এটি ওটিটিতে মুক্তি দেওয়া হয়।

নুসরাত ফারিয়ার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জ্বীন থ্রি’ গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

অভিনয়ের পাশাপাশি গানেও আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। গত কোরবানির ঈদে প্রকাশিত তার গাওয়া ‘লোকে বলে’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলে। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির এবং কথা লিখেছেন বাঁধন।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: