চট্টগ্রামে ২১ কেজির কাতলা, বিক্রি হলো ৩১ হাজার টাকায়

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম মহানগরের কাজীর দেউড়ি বাজারে ২০ কেজি ৮৩৫ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি কাতলা মাছ বিক্রি হয়েছে ৩১ হাজার ২৫০

2026-08-09T17:32:06+00:00
2026-08-09T17:32:06+00:00
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ১০ আগস্ট ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে ২১ কেজির কাতলা, বিক্রি হলো ৩১ হাজার টাকায়
চট্টগ্রাম ব্যুরো
রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৫:৩২ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম মহানগরের কাজীর দেউড়ি বাজারে ২০ কেজি ৮৩৫ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি কাতলা মাছ বিক্রি হয়েছে ৩১ হাজার ২৫০ টাকায়। রোববার (৯ আগস্ট) সকালে বাজারে মাছটি আনা হলে সেটি দেখতে ক্রেতা ও উৎসুক মানুষের ভিড় জমে যায়।

বিক্রেতা মোহাম্মদ কবির হোসেন জানান, হালদা নদী ও কর্ণফুলীর মোহনা এলাকা থেকে জেলেদের বড়শি ও জালে মাছটি ধরা পড়ে। খবর পেয়ে তিনি মাছটি সংগ্রহ করে কাজীর দেউড়ি বাজারে নিয়ে আসেন। বাজারে আনার প্রায় এক ঘণ্টার মধ্যেই মাছটি বিক্রি হয়ে যায়।

মাছটির প্রতি কেজির দাম প্রথমে ১ হাজার ৬০০ টাকা চাওয়া হলেও শেষ পর্যন্ত ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করা হয়। ২০ কেজি ৮৩৫ গ্রাম ওজনের মাছটির মোট দাম দাঁড়ায় ৩১ হাজার ২৫০ টাকা।

বিশাল আকৃতির কাতলা মাছটি দেখতে বাজারে ভিড় করেন অনেকে। মাছটির আকার এতটাই বড় ছিল যে, ছবি তুলতেও দোকানিদের বেশ বেগ পেতে হয়।

স্থানীয় মাছপ্রেমীরা জানান, হালদা নদীর মাছের স্বাদ ও ঘ্রাণ আলাদা। আর এত বড় আকারের কাতলা মাছ সচরাচর বাজারে দেখা যায় না। কাজীর দেউড়ি বাজারে এর আগেও বড় আকৃতির বিভিন্ন মাছ বিক্রি হয়েছে। কিছুদিন আগে একই বাজারে ১৫৫ কেজি ওজনের একটি কৈ কোরাল মাছও আনা হয়েছিল।

বড় আকারের দেশি ও সামুদ্রিক মাছের জন্য কাজীর দেউড়ি বাজারটি চট্টগ্রামে বেশ পরিচিত। নিয়মিতই এখানে নানা ধরনের বড় মাছের দেখা মেলে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: