হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।রবিবার

2026-08-09T18:12:13+00:00
2026-08-09T18:12:13+00:00
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ১০ আগস্ট ২০২৬
সারাদেশ
হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৬:১২ পিএম 
আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ -সংগৃহীত ছবি
চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।

রবিবার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের অংশ হিসেবে আয়োজিত এ সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৭০ জন বিশিষ্ট আলেমেদ্বীন অংশ নিয়েছেন। বৈঠকে ধর্মীয় বিষয়সহ জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল এবং উত্তর চট্টগ্রামের সংসদ সদস্যসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে হেলিকপ্টারে করে ফটিকছড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে তিনি বাবুনগর মাদ্রাসায় যান। মাদ্রাসায় পৌঁছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে শীর্ষ আলেমদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।

দেশের ধর্মীয় ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের সঙ্গে আলেমসমাজের মতবিনিময়ের অংশ হিসেবে এ বৈঠককে গুরুত্ব দেওয়া হচ্ছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: