ঠাকুরগাঁওয়ে পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস

ঠাকুরগাঁও সংবাদদাতা

সারাদেশ

শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।দিবসটি উপলক্ষে রবিবার (৯ আগস্ট) দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ

2026-08-09T19:19:43+00:00
2026-08-09T19:19:43+00:00
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ১০ আগস্ট ২০২৬
সারাদেশ
ঠাকুরগাঁওয়ে পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস
ঠাকুরগাঁও সংবাদদাতা
রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৭:১৯ পিএম 
সংগৃহীত ছবি
শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।

দিবসটি উপলক্ষে রবিবার (৯ আগস্ট) দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

‘আদিবাসী ধাত্রীদের সম্মান-জীবন ও সুস্বাস্থ্য রক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

পরে সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি যাকোব খালকোর সভাপতিত্বে সভায় বক্তারা আদিবাসীদের অধিকার, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরেন। এসব দাবি বাস্তবায়নে সরকারের প্রতি জোর আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, দেশের আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে নানা সামাজিক, অর্থনৈতিক ও নাগরিক অধিকারসংক্রান্ত চ্যালেঞ্জের মুখোমুখি। তাদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

উল্লেখ্য, বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণ এবং তাদের জীবন-জীবিকার বিভিন্ন সংকট সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। ১৯৯৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: