শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ ঘটনায় তদন্ত ও

2026-08-09T19:49:21+00:00
2026-08-09T19:49:21+00:00
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ১০ আগস্ট ২০২৬
সারাদেশ
শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৭:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ ঘটনায় তদন্ত ও অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের পর এখন বিচারপ্রক্রিয়া শুরু হবে।

রবিবার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের শীর্ষ আলেমদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় হেফাজতে ইসলামের পক্ষ থেকে শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার দাবি করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইন্টেরিমের আমলে আমি বলেছি, আপনারা শুধু মামলাটা করেন। বাকিটা আমি দেখব। এরপর আপনারা তথ্য দিয়েছেন, তদন্ত হয়েছে, চার্জশিট দেওয়া হয়েছে, বিচারও হবে।’

তিনি বলেন, দেশে ইসলামবিরোধী কোনো আইন করা হবে না। ধর্মপ্রাণ মুসলমানসহ দেশের সব সম্প্রদায়ের মানুষ যাতে নিজেদের অধিকার ভোগ করতে পারেন, সরকার সে লক্ষ্যেই কাজ করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ধর্মীয় ও নাগরিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান, হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা ও হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: