ঢাবির হলে শিক্ষার্থী বহিষ্কার

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে ওয়াশরুম ব্যবহারকে ঘিরে মারধর ও ধাক্কাধাক্কির ঘটনায় আব্দুল্লাহ আল মাহফুজ নামে এক শিক্ষার্থীকে ছয়

2026-08-08T20:34:39+00:00
2026-08-08T20:34:39+00:00
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ৯ আগস্ট ২০২৬
শিক্ষা
ওয়াশরুম ব্যবহার নিয়ে বিরোধ
ঢাবির হলে শিক্ষার্থী বহিষ্কার
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৮:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে ওয়াশরুম ব্যবহারকে ঘিরে মারধর ও ধাক্কাধাক্কির ঘটনায় আব্দুল্লাহ আল মাহফুজ নামে এক শিক্ষার্থীকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে হলে তার জন্য বরাদ্দ করা সিটও বাতিল করা হয়েছে।

বিজয় একাত্তর হল প্রশাসনের সাম্প্রতিক এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নোটিশটিতে স্বাক্ষর করেছেন হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজা।

নোটিশ অনুযায়ী, বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহফুজকে ৬ আগস্ট ২০২৬ থেকে পরবর্তী ছয় মাসের জন্য বিজয় একাত্তর হলে নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি যমুনা ব্লকের ৯০০৫ (সি-২) নম্বর কক্ষে তার নামে বরাদ্দ থাকা সিটও বাতিল করেছে হল কর্তৃপক্ষ।

হল প্রশাসন জানিয়েছে, গত ১৯ জুলাই ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে যমুনা ব্লকের অতিথি কক্ষের পাশের ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে মাহফুজের সঙ্গে আবাসিক শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক সদস্য আহমেদ শাহরিয়ার নীড়ের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। নীড় টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি যমুনা ব্লকের ৪০০৬ (সি-২) নম্বর কক্ষে থাকতেন।

আব্দুল্লাহ আল মাহফুজ ঢাবির বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী। ঘটনার পর তার বিরুদ্ধে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তবে মাহফুজ সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরও জানিয়েছে, মাহফুজের সঙ্গে সংগঠনটির কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. মিফতাহুল হোসাইন আল মারুফ এ বিষয়ে বলেন, আমি বিশ্ববিদ্যালয় সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট করছি, মাহফুজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের কোনো সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই।

ঘটনার পর বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছিল হল প্রশাসন। নোটিশে বলা হয়েছে, তদন্তে আব্দুল্লাহ আল মাহফুজের ঘটনায় সংশ্লিষ্টতার সত্যতা পাওয়া গেছে। হল প্রশাসনের মতে, তার কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয় ও হলের শৃঙ্খলার পরিপন্থি হওয়ায় তদন্ত কমিটির সুপারিশ অনুসারে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: