চবির ৩৬তম সিনেট অধিবেশন প্রত্যাখ্যান চাকসুর

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৬তম সিনেট অধিবেশন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় চাকসু

2026-08-08T20:34:18+00:00
2026-08-08T20:34:18+00:00
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ৯ আগস্ট ২০২৬
শিক্ষা
১৯ দফা দাবি
চবির ৩৬তম সিনেট অধিবেশন প্রত্যাখ্যান চাকসুর
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৮:৩৪ পিএম 
চবির ৩৬তম সিনেট অধিবেশন প্রত্যাখ্যান চাকসুর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৬তম সিনেট অধিবেশন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় চাকসু কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জিএস সাইদ বিন হাবীব।

লিখিত বক্তব্যে ইব্রাহিম রনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটে শিক্ষার্থীদের পক্ষ থেকে ৫ জন নির্বাচিত সদস্যের অংশগ্রহণের কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অপকৌশলের কারণে সিনেট নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় শিক্ষার্থীরা গণতান্ত্রিক প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হচ্ছেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের এই মঞ্চে শিক্ষার্থীদের প্রত্যক্ষ প্রতিনিধিত্ব না থাকাকে তিনি অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, গত ১৭ বছরের ফ্যাসিস্টের দোসর শিক্ষক, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর গণহত্যার পক্ষে মৌন মিছিল করা শিক্ষক, খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত শিক্ষককে নিয়ে আয়োজিত এই সিনেট অধিবেশন প্রত্যাখ্যান করছে চাকসু।

চাকসুর ১৯ দফা দাবি

চাকসুর দাবিগুলোর মধ্যে রয়েছে পরবর্তী চাকসু, হল সংসদ ও সিনেট নির্বাচনের জন্য বাজেট বরাদ্দ এবং চাকসু ও হল সংসদের বার্ষিক পরিচালন বাজেট নিশ্চিত করা।

এ ছাড়া আবাসিক হলগুলোর সংস্কার ও আধুনিকায়ন, আলাওল হল ও এ. এফ. রহমান হলের এক্সটেনশন ভবন নির্মাণ, আবাসন সক্ষমতা ন্যূনতম ৩০% বৃদ্ধি এবং বহুতল আবাসিক হল নির্মাণের জন্য পৃথক উন্নয়ন বাজেটের দাবি জানানো হয়েছে। আবাসন সুবিধাবঞ্চিত ন্যূনতম তিন হাজার শিক্ষার্থীর জন্য আবাসন ভাতারও দাবি রয়েছে।

শিক্ষার্থীদের যাতায়াত সংকট সমাধানে নতুন শাটল ট্রেন, বিদ্যমান শাটলে অতিরিক্ত বগি এবং চট্টগ্রাম শহরগামী ন্যূনতম ১০টি বাস চালুর জন্য বাজেট বরাদ্দ চেয়েছে চাকসু।

দাবির তালিকায় টিএসসি ও মুক্তমঞ্চের নির্মাণ দ্রুত শুরু, কেন্দ্রীয় অডিটোরিয়াম ও আধুনিক স্টেডিয়াম নির্মাণ, কেন্দ্রীয় মসজিদ পুনঃনির্মাণ, ক্লাসরুম ও ডিজিটাল লাইব্রেরি আধুনিকায়ন এবং কেন্দ্রীয় লাইব্রেরি ও হলের রিডিং রুমে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) সুবিধা নিশ্চিত করার বিষয়ও রয়েছে।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে নূন্যতম ৩০ শয্যার হাসপাতালে উন্নীত করা, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং ন্যূনতম ০৫ টি নতুন অ্যাম্বুলেন্স অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে চাকসু। পাশাপাশি ছাত্রীদের জন্য আধুনিক জিমনেসিয়াম, বিশেষায়িত টার্ফ এবং ক্যাম্পাসের পুকুর সংস্কার ও সৌন্দর্যবর্ধনের জন্য উন্নয়ন বাজেট চাওয়া হয়েছে।

গবেষণার মানোন্নয়ন ও গবেষণা অনুদান বৃদ্ধির পাশাপাশি গবেষণাগার ও অবকাঠামো উন্নয়নে বরাদ্দ বাড়ানো, অটোমেশন দ্রুত সম্পন্ন, সেশনজট নিরসন এবং সার্বক্ষণিক সিসিটিভি ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা বাজেটের দাবি করা হয়েছে।

এ ছাড়া স্বল্পমূল্যে মানসম্মত খাবার নিশ্চিত করতে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া ও হল ডাইনিংয়ে খাদ্য-ভর্তুকি, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী আহত খেলোয়াড়দের চিকিৎসা সহায়তা এবং অভিজ্ঞ সাইকিয়াট্রিস্ট ও কাউন্সিলর সম্বলিত পূর্ণাঙ্গ 'মেন্টাল হেলথ কাউন্সিল/সেন্টার' পরিচালনার জন্য বাজেট বরাদ্দের দাবি জানিয়েছে চাকসু।



Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: