সাকিবের দেশে ফেরা নিয়ে সুর বদলাল ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের দেশে ফেরা এবং জাতীয় ক্রিকেট দলে খেলার সম্ভাবনা কার্যত নাকচ করে দিয়েছেন যুব ও

2026-08-07T20:37:47+00:00
2026-08-07T20:37:47+00:00
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ৮ আগস্ট ২০২৬
খেলা
সাকিবের দেশে ফেরা নিয়ে সুর বদলাল ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়া ডেস্ক
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের দেশে ফেরা এবং জাতীয় ক্রিকেট দলে খেলার সম্ভাবনা কার্যত নাকচ করে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সাকিবের দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ দেখছেন না।

শুক্রবার (৭ আগস্ট) ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী বলেন, তার দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই।

আমিনুল হকের ভাষ্য, একজন ক্রিকেটার হিসেবে নয়, রাজনৈতিক পরিচয়ের কারণেই এখন সাকিবের দেশে ফেরা জটিল হয়ে উঠেছে। তিনি বলেন, একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থানে ছিলেন, সেখান থেকে রাজনৈতিক পরিচয় গ্রহণের পর পরিস্থিতি বদলে গেছে। দেশে ফিরলে তাকে প্রচলিত আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি অনলাইন সম্মেলনে অংশ নেওয়ার পর নতুন করে আলোচনায় আসেন সাকিব আল হাসান। পরে এক সাক্ষাৎকারে তিনি বলেন, শিগগির দেশে ফেরা সম্ভব না হলে ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান।

এ প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, একজন খেলোয়াড় হিসেবে সরকার ও সংশ্লিষ্টরা এতদিন বিষয়টি সহনশীলভাবে বিবেচনা করেছিলেন। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর তার দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ নেই বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, দায়িত্ব নেওয়ার পর গত ফেব্রুয়ারিতে ক্রীড়া প্রতিমন্ত্রী ভিন্ন অবস্থান ব্যক্ত করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি হলে তারা যেন আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরতে পারেন, সে বিষয়ে সরকার ইতিবাচক ও সহনশীল অবস্থানে রয়েছে।

সাম্প্রতিক বক্তব্যে সেই অবস্থান থেকে সরে এসে সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা কার্যত নাকচ করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: