ভারতের কাছে পাইপলাইনে আরও বেশি ডিজেল চাইল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

জাতীয়

বাংলাদেশ ভারতের কাছ থেকে বিদ্যমান পাইপলাইনের মাধ্যমে আরও বেশি পরিমাণে ডিজেল সরবরাহের অনুরোধ জানিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান

2026-08-06T17:04:21+00:00
2026-08-06T17:04:21+00:00
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
জাতীয়
ভারতের কাছে পাইপলাইনে আরও বেশি ডিজেল চাইল বাংলাদেশ
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৫:০৪ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ ভারতের কাছ থেকে বিদ্যমান পাইপলাইনের মাধ্যমে আরও বেশি পরিমাণে ডিজেল সরবরাহের অনুরোধ জানিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এটি একটি নিয়মিত সৌজন্য বৈঠক ছিল। তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় ভারতের কাছে পাইপলাইনের মাধ্যমে আরও বেশি ডিজেল সরবরাহের অনুরোধও জানানো হয়েছে।

লোডশেডিং প্রসঙ্গে মন্ত্রী বলেন, গ্যাসের সংকটে কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গিয়েছিল। তবে এখন গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় সেগুলো আবার চালু করা হচ্ছে, ফলে বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি হবে।

বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে অভিযোগ প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ বলেন, অভিযোগের ক্ষেত্রে বাস্তব তথ্য যাচাই করা হয়। তিনি দাবি করেন, অনেক ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ বেশি হওয়ায় বিলও বেশি আসে। উদাহরণ হিসেবে তিনি বলেন, একটি বাসায় একাধিক উচ্চক্ষমতার বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারের কারণে বিল বেশি হয়েছিল।

এ সময় মন্ত্রী আরও জানান, চলতি বছরের জুন মাস থেকে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: