১৬ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি, ঘোষণা সমাজকল্যাণমন্ত্রীর

অনলাইন ডেস্ক

জাতীয়

আগামী ১৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড

2026-08-06T15:46:33+00:00
2026-08-06T15:46:33+00:00
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
জাতীয়
১৬ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি, ঘোষণা সমাজকল্যাণমন্ত্রীর
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৩:৪৬ পিএম 
প্রতীকী ছবি
আগামী ১৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, কিশোরগঞ্জের লতিফাবাদে এ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে দেশব্যাপী কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে করা হবে, যাতে প্রকৃত উপকারভোগীরা এই কর্মসূচির আওতায় আসতে পারেন।

মন্ত্রী আরও জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে গ্রাহকরা সরকারি সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে অর্থ উত্তোলনসহ বিভিন্ন ধরনের সরকারি সেবা ও আর্থিক সুবিধা গ্রহণ করতে পারবেন। সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও সহজলভ্য করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: