২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

আগামী ২০ আগস্ট দেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) নির্বাচন কমিশন (ইসি) এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত

2026-08-06T15:00:53+00:00
2026-08-06T15:00:53+00:00
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
জাতীয়
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৩:০০ পিএম 
সংগৃহীত ছবি
আগামী ২০ আগস্ট দেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) নির্বাচন কমিশন (ইসি) এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা, ১৬ আগস্ট যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। একাধিক বৈধ প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-এর সভাপতিত্বে কমিশনের অনানুষ্ঠানিক বৈঠকের পর নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী একজন প্রার্থীর মনোনয়নপত্রে একজন সংসদ সদস্যকে প্রস্তাবক এবং আরেকজনকে সমর্থক হতে হবে। পাশাপাশি প্রার্থীর সম্মতিসূচক স্বাক্ষরও থাকতে হবে। বৈধ প্রার্থী একজন হলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। আর একাধিক বৈধ প্রার্থী থাকলে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

গত ২৪ জুলাই গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমদ। আর স্পিকারের দায়িত্ব সামলাচ্ছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সেই সাংবিধানিক সময়সীমার মধ্যেই নির্বাচন আয়োজনের লক্ষ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: