পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা, ৪৭০ জন পেলেন চিকিৎসা ও ওষুধ

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করে ৪৭০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা

2026-08-06T16:42:53+00:00
2026-08-06T16:42:53+00:00
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
জাতীয়
পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা, ৪৭০ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৪:৪২ পিএম 
পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা, ৪৭০ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করে ৪৭০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড বেইজ অগ্রযাত্রার ব্যবস্থাপনায় পটুয়াখালীর সদর থানাধীন ইটবাড়ীয়ার দুর্গাপুর এলাকায় একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

ক্যাম্পে ৪৭০ জন স্থানীয় নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, উপকূলীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: