ক্যাম্পাসে কড়া নিরাপত্তা, আইডি কার্ড ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা জবিতে

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

সাম্প্রতিক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল

2026-08-06T15:12:22+00:00
2026-08-06T15:12:22+00:00
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
শিক্ষা
ক্যাম্পাসে কড়া নিরাপত্তা, আইডি কার্ড ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা জবিতে
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৩:১২ পিএম 
সংগৃহীত ছবি
সাম্প্রতিক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে বৈধ বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র (আইডি কার্ড) ছাড়া কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে বহিরাগতদের প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাময়িকভাবে ক্যাম্পাসের অভ্যন্তরে সব ধরনের সাংগঠনিক ও অন্যান্য কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন প্রবেশপথে অতিরিক্ত পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী, প্রক্টরিয়াল বডি ও প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। ক্যাম্পাসে প্রবেশের আগে প্রতিটি শিক্ষার্থীর পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। যাদের কাছে বৈধ আইডি কার্ড নেই, তাদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সূত্র জানায়, সাম্প্রতিক সংঘর্ষের পর সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিভিন্ন ছাত্রসংগঠনের ঘোষিত কর্মসূচিকে ঘিরে যাতে কোনো ধরনের উত্তেজনা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিরাপত্তার অংশ হিসেবে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করা হয়েছে এবং প্রক্টরিয়াল টিম সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বৃষ্টির মধ্যেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে সকালে প্রধান ফটকে কিছু শিক্ষার্থীকে ভোগান্তিতে পড়তে হয়। পরিচয়পত্র সঙ্গে না থাকায় কয়েকজনকে ফিরে যেতে হলেও অধিকাংশ শিক্ষার্থী প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সব সময় বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বশীল আচরণ এবং প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: