মহান জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে বুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যের বিবৃতি

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

মহান জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে দেওয়া এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ও উপ-উপাচার্য জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী

2026-08-06T14:43:38+00:00
2026-08-06T14:44:09+00:00
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
শিক্ষা
মহান জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে বুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যের বিবৃতি
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ২:৪৩ পিএম  আপডেট: ০৬.০৮.২০২৬ ২:৪৪ পিএম
সংগৃহীত ছবি
মহান জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে দেওয়া এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ও উপ-উপাচার্য জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগকে জাতির ইতিহাসে চিরস্মরণীয় বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তাঁরা গণঅভ্যুত্থানের সাম্য, ন্যায়, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকারের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে আহত এবং সাহসিকতার সঙ্গে আন্দোলনে অংশগ্রহণকারী সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বুয়েট কর্তৃপক্ষ বিবৃতিতে উল্লেখ করেন, একটি বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার কেন্দ্র নয়; এটি স্বাধীন চিন্তা, নৈতিক মূল্যবোধ, মানবিক মর্যাদা এবং দায়িত্বশীল নাগরিকত্ব বিকাশের অন্যতম ভিত্তি। জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা—সাম্য, ন্যায়, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার—বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও দৈনন্দিন কর্মকাণ্ডে প্রতিফলিত হওয়া উচিত বলেও তাঁরা মত প্রকাশ করেন।

বিবৃতিতে বুয়েট পরিবারের সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, মহান জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা ও আদর্শ ধারণ করে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে একটি ন্যায়ভিত্তিক, সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

পরিশেষে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সকলের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। পাশাপাশি তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত বুয়েটের সকল সদস্যের প্রতিও আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয়।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: