মেধার বিপর্যয়

অনলাইন ডেস্ক

সাহিত্য ও সংস্কৃতি

মেধা মারছে খেকশেয়ালের দল-চুপ কর, থামরে এবার, বকিশনে আর ফাও।মরিবারি তরে ডাক হাকিয়াছে মিনার থেকে,যাও যুদ্ধে যাও।প্রশাসন আজ গল্প বলে

2026-08-04T20:44:25+00:00
2026-08-04T20:44:25+00:00
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ৫ আগস্ট ২০২৬
সাহিত্য ও সংস্কৃতি
মেধার বিপর্যয়
সানজিদা চৌধুরী
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৮:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
মেধা মারছে খেকশেয়ালের দল-
চুপ কর, থামরে এবার, বকিশনে আর ফাও।

মরিবারি তরে ডাক হাকিয়াছে মিনার থেকে, 
যাও যুদ্ধে যাও।

প্রশাসন আজ গল্প বলে ঠাকুমার ঝুলির মতো,
ভিসি মোদের হয়েছে শেয়াল, গিলছে কুমিরছানা শতো।

হায়রে অবোধ! হায় নির্বোধ! আর কতো খাবি ঘাস??? 
জাগো বাঙালির সূর্য সেনারা - পরো ন্যায়ের ফাঁস।

দেশের কথা! কি আর বলবো হে-
 মন্ত্রী শুধায় রাখ ব্যাটা তোর স্বাধীনতা, 
আগে মোরে হৃদয় ভরিয়া, পকেট পুরিয়া রক্ত গিলতে দে।

যাচ্ছে যাক দিন,  মরছে মরুক মেধা -
এমপি শুধায় মোর তাতে কি, মেধারগুলাই গাধা।

নয়ত কি কেউ পা না চেটে, গায় সাম্যের গান??
আমিতো দেখি বিটিভি বলে, 
রংপুরে ফলেছে বাম্পার ফলন আমন- আউশ ধান।

তখনই হুঙ্কার দিয়া বলিতেছে রংপুরের আবু সাইদ- 
ব্যাটা প্রথমে বানাইলি কুমির, মারলি মেধা, শেষে বললি গাধা?
আয় ব্যাটা পাতিয়াছি বুক, মার গুলি আর দেখ 
মোরা সব এক আজরাইলের দাদা।

কি ভাবিস হে এমপি-মন্ত্রী?  
 বল কি বলিতেছিলি - যেন মোরা সব তোদের আপার যন্ত্রী!

না।  
এত দুঃসাহস দেখাইসনে - 
কোনোকালেই বারুদ টেকেনি এদেশে, 
হবেওনা আজ তন্ত্রী।

হুশ! হুশ! যা ফিরে যা তোরা, হট পিছু, 
মেধাহীন শেয়ালের সাথে আর কি বলার আছে কিছু?


Loading...
Loading...

সাহিত্য ও সংস্কৃতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: