সাহিত্য পত্রিকা তাইরান’র উদ্যোগে ঢাকার বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্ণারে ‘সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ ও বাঙালি মুসলমানদের আত্মপরিচয়ের সন্ধান’ বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় কবি সালেহ মাহমুদ’র উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে এই সিম্পোজিয়াম শুরু হয়।
কবি ও সম্পাদক আফসার নিজাম’র সভাপতিত্বে এবং ছড়াকার ফরিদ সাইদ’র সঞ্চালনায় নির্ধারিত বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও প্রবন্ধকার প্রফেসর জসিমউদ্দিন। অনুষ্ঠানে মূখ্যালোচক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখক, গবেষক মনোয়ার শামসী সাখাওয়াত।
তিনি বলেন, ‘ইলিয়াস শাহ কেবল একক কোনো জাতি গোষ্ঠীর উন্নয়নে কাজ করেননি। তিনি সব শ্রেণি, সব ধর্মের মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। বাংলাকে তিনি আত্মমর্যাদা সম্পন্ন ভূমিতে উন্নতি করেছিলেন। তাঁর সময়ে কৃষিভিত্তিক জনসমষ্টির সার্বিক উন্নতি ত্বরান্বিত হয়।’
বিশেষ আলোচক ছিলেন নর্দান ইউনিভার্সিটির জিইডি’র সহকারী অধ্যাপক রবিউল ইসলাম , কবি অহীন মাহবুব, কবি ও আবৃত্তি শিল্পী জেবুন্নেসা মুনীয়া,
তাইরান সম্পাদক তাসনীম মাহমুদ। সিম্পোজিয়ামে শুভেচ্ছা বক্তব্য রাখেন লেখক ও গবেষক এমদাদুল হক চৌধুরী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তাসনীম রানা।
অনুষ্ঠানে নজরুলের কবিতা থেকে আবৃত্তি করেন জাতীয় পর্যায়ের আবৃত্তি শিল্পী কামাল মীনা। জুলাই বিপ্লবের ওপর কবিতা আবৃত্তি করেন কবি আরিফ হোসেন সবুজ এবং সুলতানের ওপর স্বরচিত কবিতা পাঠ করেন কবি সুমন রায়হান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক সাবরিনা সোবহান, নাট্যনির্মাতা হুসনে মোবারক, কবি আলতাফ হোসেন রানা, কবি নুরুল হক, ছড়াকার খান কাওসার কবির, কবি জাফর পাঠান, কবি ওয়াহিদুজ্জামান, লেখক আম্মার তাকি, কবি শাকিল সরকারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সংবাদ বিজ্ঞপ্তি