প্রয়োজন

অনলাইন ডেস্ক

সাহিত্য ও সংস্কৃতি

যখন কথা বলতে চেয়েছি, তুমি মুড ঘুরিয়ে আছো।তখন বুঝেছি, এখন চুপ থাকার প্রয়োজন।যখন তোমার মুখের একটু হাসি দেখতে চেয়েছি,ওমনি তুমি

2026-09-02T19:58:48+00:00
2026-09-02T19:58:48+00:00
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সাহিত্য ও সংস্কৃতি
প্রয়োজন
—আলেয়া মান্নান
অনলাইন ডেস্ক
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৮ পিএম 
আলেয়া মান্নান
যখন কথা বলতে চেয়েছি, তুমি মুড ঘুরিয়ে আছো। 

তখন বুঝেছি, এখন চুপ থাকার প্রয়োজন। 

যখন তোমার মুখের একটু হাসি দেখতে চেয়েছি, 

ওমনি তুমি গম্ভীর হয়ে রইলে। 

তখন বুঝেছি, এখন একটু নীরবতার প্রয়োজন। 

যখন তোমার ভালোবাসা চেয়েছি, তুমি স্তব্ধ হয়ে গেলে। 

তখন বুঝেছি, আরও একটু সময়ের প্রয়োজন। 

যখন দেখা করতে চেয়েছি, তুমি সুযোগের অভাব দেখিয়েছো। 

তখন বুঝেছি, একটু সুযোগ দেওয়ার প্রয়োজন। 

যখন তোমার হাতটা ধরতে চেয়েছি, তুমি সরে গেলে। 

তখন বুঝেছি, ভয় পেয়েছো, সাহসের প্রয়োজন। 

যখন তোমায় আমার কাছে আসতে ডেকেছি, তুমি আড়াল হয়ে রইলে। 

তখন বুঝেছি, অভিমান করেছো, আমার ভালোবাসার প্রয়োজন। 

যখন কিছু জিজ্ঞেস করেছি, তুমি এড়িয়ে চলার চেষ্টা করেছো। 

তখন বুঝেছি, লজ্জা পেয়েছো, বোঝানোর প্রয়োজন। 

যখন ইচ্ছেটুকু পূরণের জন্য তোমায় চেয়েছি, তুমি অন্যের জন্য প্রস্তুত রয়েছো। 

তখন বুঝেছি, আমি যা ভেবেছি বা বুঝেছি, 

সকল কিছু তোমার প্রয়োজনের প্রয়োজন, 

আমার  জন্য  সকল কিছুই বিয়োজন।



Loading...
Loading...

সাহিত্য ও সংস্কৃতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: