বিদ্যুৎ বিল নিয়ে আজহারীর মন্তব্যে

অনলাইন ডেস্ক

জাতীয়

দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগের মধ্যে এ বিষয়ে মত দিয়েছেন আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান

2026-08-04T20:25:20+00:00
2026-08-04T20:25:20+00:00
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ৫ আগস্ট ২০২৬
জাতীয়
বিদ্যুৎ বিল নিয়ে আজহারীর মন্তব্যে
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৮:২৫ পিএম 
সংগৃহীত ছবি
দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগের মধ্যে এ বিষয়ে মত দিয়েছেন আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। নিজের বাসার বিদ্যুৎ বিলও হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়েছে বলে জানিয়েছেন তিনি এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।

মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজহারী লেখেন, তার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বেড়েছে। একই ধরনের অভিযোগ পরিচিত অনেকের কাছ থেকেও শুনেছেন বলে উল্লেখ করেন তিনি। এ কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আজহারীর এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক ব্যবহারকারী মন্তব্যে নিজেদের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। কেউ বিল নির্ধারণ প্রক্রিয়া পুনর্মূল্যায়নের দাবি জানান, আবার কেউ দ্রুত তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের আহ্বান জানান।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: