লটারিতে গণপূর্তের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলি!

অনলাইন ডেস্ক

জাতীয়

গণপূর্ত অধিদপ্তরের আরও ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলী (ই/এম)-কে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায়

2026-08-03T20:30:46+00:00
2026-08-03T20:30:46+00:00
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
জাতীয়
লটারিতে গণপূর্তের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলি!
অনলাইন ডেস্ক
সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৮:৩০ পিএম 
সোমবার লটারির ফলাফলের মাধ্যমে এই কর্মকর্তাদের বদলি-পদায়ন করা হয়/ছবি: মন্ত্রণালয়ের সৌজন্যে
গণপূর্ত অধিদপ্তরের আরও ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলী (ই/এম)-কে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের আট বিভাগের বিভিন্ন কর্মস্থলে তাদের পদায়ন নির্ধারণ করা হয়।

লটারির ফলাফলের ভিত্তিতে ঢাকা বিভাগে ১১৯ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং রংপুর বিভাগে ২২ জন উপ-সহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে।

লটারি কার্যক্রম সমন্বয় করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম। অনুষ্ঠানে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক বলেন, লটারিভিত্তিক এই পদ্ধতি বদলি ও পদায়নে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, গণপূর্ত অধিদপ্তর শাখার সদস্য সচিব মো. সাখাওয়াত হোসেন লটারিভিত্তিক বদলি প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে বলেন, এর মাধ্যমে অধিদপ্তরের বদলি ও পদায়ন কার্যক্রমে আরও শৃঙ্খলা ফিরে আসবে।

অনুষ্ঠানে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান, যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্মসচিব ফৌজিয়া খান, উপসচিব খান মো. নাজমুস শোয়েব, উপসচিব মো. আবু নাছেরসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ৩০ জুলাই লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-এর বদলি ও পদায়ন সম্পন্ন করা হয়। এবার ই/এম শাখার আরও ২৫৪ জনকে একই পদ্ধতিতে নতুন কর্মস্থলে পদায়ন করা হলো।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: