মুগ, মুসুর নাকি বিউলি? কোন ডালে সবচেয়ে বেশি প্রোটিন

স্বাস্থ্য

স্বাস্থ্য সচেতন মানুষের খাদ্যতালিকায় ডালের গুরুত্ব অনেক। এটি উদ্ভিজ্জ প্রোটিনের অন্যতম ভালো উৎস। তবে মুগ, মুসুর, বিউলি, অড়হর, ছোলা কিংবা

2026-08-04T13:40:55+00:00
2026-08-04T13:40:55+00:00
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ৫ আগস্ট ২০২৬
স্বাস্থ্য
মুগ, মুসুর নাকি বিউলি? কোন ডালে সবচেয়ে বেশি প্রোটিন
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১:৪০ পিএম 
মুগ, মুসুর নাকি বিউলি? কোন ডালে সবচেয়ে বেশি প্রোটিন
স্বাস্থ্য সচেতন মানুষের খাদ্যতালিকায় ডালের গুরুত্ব অনেক। এটি উদ্ভিজ্জ প্রোটিনের অন্যতম ভালো উৎস। তবে মুগ, মুসুর, বিউলি, অড়হর, ছোলা কিংবা রাজমার মধ্যে কোনটিতে সবচেয়ে বেশি প্রোটিন রয়েছে— এ প্রশ্ন অনেকেরই।

২০২৩ সালে প্রকাশিত ঋৎড়হঃরবৎং রহ গরপৎড়নরড়ষড়মু জার্নালের একটি গবেষণা অনুযায়ী, প্রতি ১০০ গ্রাম ডালে প্রোটিনের পরিমাণে সবচেয়ে এগিয়ে রয়েছে খোসাসহ বিউলির ডাল, যেখানে রয়েছে প্রায় ২৫.২১ গ্রাম প্রোটিন।

প্রতি ১০০ গ্রাম ডালে প্রোটিনের পরিমাণ:

বিউলির ডাল (খোসাসহ): ২৫.২১ গ্রাম
মুগ ডাল: ২৩.৮৬ গ্রাম
রাজমা: ২২.৫৩ গ্রাম
অড়হর ডাল: ২২ গ্রাম
ছোলার ডাল: ২০.৪৭ গ্রাম

যদিও প্রোটিনের পরিমাণে বিউলি এগিয়ে, পুষ্টিবিদদের মতে মুসুর ডালও অত্যন্ত উপকারী। এতে প্রোটিনের পাশাপাশি ফাইবার, আয়রন ও ফোলেট রয়েছে, যা হৃদ্‌যন্ত্র, লিভার এবং হজমের স্বাস্থ্যে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, শুধু ডাল খেয়েই শরীরের সম্পূর্ণ প্রোটিনের চাহিদা পূরণ হয় না। ডালে সব প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে থাকে না। তাই ডালের সঙ্গে ভাত, রুটি, শাকসবজি, ডিম, মাছ বা অন্যান্য প্রোটিনসমৃদ্ধ খাবার মিলিয়ে খাওয়াই সবচেয়ে ভালো।

ডাল রান্না করে ভাত বা রুটির সঙ্গে খাওয়ার পাশাপাশি খিচুড়ি, স্যুপ কিংবা বিভিন্ন সবজির সঙ্গে রান্না করলেও পুষ্টিগুণ আরও বাড়ে।



Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: