গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে ঢাবিতে হারিকেন ও হাড়ি-পাতিল নিয়ে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

রাজনীতি

গ্যাস ও বিদ্যুৎ সংকট, দীর্ঘ সময়ের লোডশেডিং এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৩

2026-08-03T18:32:11+00:00
2026-08-03T18:32:11+00:00
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
রাজনীতি
গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে ঢাবিতে হারিকেন ও হাড়ি-পাতিল নিয়ে বিক্ষোভ
অনলাইন ডেস্ক
সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৬:৩২ পিএম 
হারিকেন ও হাড়ি-পাতিল নিয়ে ঢাবিতে বিক্ষোভ। ছবি : সংগৃহীত
গ্যাস ও বিদ্যুৎ সংকট, দীর্ঘ সময়ের লোডশেডিং এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৩ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় হারিকেন ও হাড়ি-পাতিল হাতে নিয়ে এ কর্মসূচি পালন করে জাতীয় ছাত্রশক্তি।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিন দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। অনেক স্থানে ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। একই সঙ্গে বিদ্যুতের ব্যবহার স্বাভাবিক থাকলেও জুন-জুলাই মাসে অনেক গ্রাহকের বিল দুই থেকে তিন গুণ পর্যন্ত বেড়েছে বলে দাবি করেন তারা।

বক্তারা বলেন, নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। গ্যাস সংকট, বিদ্যুৎ বিভ্রাট এবং বাড়তি বিদ্যুৎ বিল সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে তুলেছে। তাদের ভাষ্য, অনেক এলাকায় বিদ্যুৎ না থাকলেও অস্বাভাবিক বিল পাঠানো হচ্ছে, যা জনগণের সঙ্গে অন্যায়।

সমাবেশে গ্যাস সরবরাহের সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং জনদুর্ভোগ নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তারা সরকারের প্রতি দ্রুত বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতির উন্নয়ন, বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্ত এবং জনগণের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা সংকট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: