ফ্যাসিবাদের পথেই হাঁটছে সরকার: জামায়াত

অনলাইন ডেস্ক

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেছেন, দীর্ঘদিন বিরোধী দলে থেকে নির্যাতনের শিকার হওয়া বর্তমান ক্ষমতাসীনরা ক্ষমতায়

2026-08-02T18:00:23+00:00
2026-08-02T18:00:23+00:00
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ৩ আগস্ট ২০২৬
রাজনীতি
ফ্যাসিবাদের পথেই হাঁটছে সরকার: জামায়াত
অনলাইন ডেস্ক
রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:০০ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেছেন, দীর্ঘদিন বিরোধী দলে থেকে নির্যাতনের শিকার হওয়া বর্তমান ক্ষমতাসীনরা ক্ষমতায় এসে বিগত সরকারের দমন-পীড়নের পথই অনুসরণ করছে।

রবিবার (২ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘জান দিব, জুলাই দিব না’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে বিরোধী মত দমনে ষড়যন্ত্র, অপপ্রচার ও বলপ্রয়োগের যে চর্চা চলছে, তা অতীতের সরকারের কর্মকাণ্ডেরই পুনরাবৃত্তি। তিনি দাবি করেন, গত সাড়ে ১৭ বছরে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, আলেম-ওলামা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষ নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। গণঅভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তনের পরও সেই দমনমূলক আচরণের পুনরাবৃত্তি হওয়া হতাশাজনক বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির আরও বলেন, ২০২৪ সালের ১ আগস্ট তার দলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে বিএনপি, এলডিপিসহ বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দল এর প্রতিবাদ জানিয়েছিল। তবে যারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করার উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নিয়েছিল, তাদের পতন অল্প সময়ের মধ্যেই ঘটেছে বলে তিনি মন্তব্য করেন। এটিকে তিনি আল্লাহর বিচার ও কুদরতের নিদর্শন হিসেবে উল্লেখ করেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: