হেফাজতের বক্তব্যের প্রতিবাদে হিযবুত তাওহীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

রাজনীতি

ঢাকায় হেফাজতে ইসলামের একটি সমাবেশে নিজেদের বিরুদ্ধে অপপ্রচার, হুমকি ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন

2026-08-02T17:39:26+00:00
2026-08-02T17:39:26+00:00
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ৩ আগস্ট ২০২৬
রাজনীতি
হেফাজতের বক্তব্যের প্রতিবাদে হিযবুত তাওহীদের বিক্ষোভ
অনলাইন ডেস্ক
রোববার, ২ আগস্ট, ২০২৬, ৫:৩৯ পিএম 
হেফাজতের বক্তব্যের প্রতিবাদে হিযবুত তাওহীদের বিক্ষোভ
ঢাকায় হেফাজতে ইসলামের একটি সমাবেশে নিজেদের বিরুদ্ধে অপপ্রচার, হুমকি ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হিযবুত তাওহীদ।

রবিবার (২ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর হিযবুত তাওহীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে সংগঠনটির নেতারা দাবি করেন, গত শনিবার (১ আগস্ট) নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলামের ব্যানারে আয়োজিত সমাবেশে হিযবুত তাওহীদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এবং উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। এর প্রতিবাদেই তারা এই কর্মসূচির আয়োজন করেছেন।

কর্মসূচিতে বক্তব্য দেন ঢাকা মহানগর হিযবুত তাওহীদের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, এস. এম. শামসুল হুদা, ঢাকা মহানগর ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন এবং যুগ্ম নারী সম্পাদক আয়েশা সিদ্দিকা।

বক্তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট সমাবেশে তাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানোর পাশাপাশি সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও সহিংসতার উসকানি দেওয়া হয়েছে। তারা দাবি করেন, এ ধরনের বক্তব্য তাদের সদস্যদের জানমাল ও সাংবিধানিক অধিকারকে ঝুঁকির মধ্যে ফেলছে।

এ সময় অতীতে নোয়াখালীর সোনাইমুড়িতে হিযবুত তাওহীদের সদস্যদের ওপর হামলার ঘটনার উল্লেখ করে বক্তারা একই ধরনের সহিংসতা পুনরাবৃত্তির আশঙ্কা প্রকাশ করেন।

তারা সরকারের কাছে প্রকাশ্যে হুমকি, সহিংসতায় উসকানি, মিথ্যা অপপ্রচার এবং নারীদের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য প্রদানকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে হিযবুত তাওহীদের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধন শেষে জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে তোপখানা রোড প্রদক্ষিণ করে। মিছিল থেকে উগ্রবাদ, ধর্মীয় উসকানি ও সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: