আ.লীগের ভাষায় কথা বলছে বিরোধী দল: মির্জা ফখরুল

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

বিরোধী দল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির বিরুদ্ধে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে বলে

2026-08-03T17:07:55+00:00
2026-08-03T17:07:55+00:00
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
রাজনীতি
আ.লীগের ভাষায় কথা বলছে বিরোধী দল: মির্জা ফখরুল
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৫:০৭ পিএম 
জাতীয় প্রেসক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে বিএফইউজে ও ডিইউজে উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল।
বিরোধী দল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির বিরুদ্ধে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি জুলাই সনদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ এবং এ লক্ষ্যে ইতোমধ্যে সংসদে জুলাই সংশোধনী কমিটি গঠন করে কাজ শুরু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির বিরুদ্ধে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘোষণাপত্রের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে এবং অনেক কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

গণভোট ও সংবিধান সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও সেগুলোর সমাধান সংসদে আলোচনার মাধ্যমেই হওয়া উচিত। তিনি সব রাজনৈতিক দলকে আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, রাজনৈতিক সংকট মোকাবিলা এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকার বিরোধী দলগুলোকেও সঙ্গে নিয়ে এগোতে চায়। এ জন্য সরকারকে প্রতিশ্রুত কাজ বাস্তবায়নের সুযোগ ও সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাত্র পাঁচ মাসে সব পরিবর্তন সম্ভব নয়।

অনুষ্ঠানে বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন স্বাগত বক্তব্য দেন এবং সংগঠনের মহাসচিব কাদের গনি চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজসহ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: