সেউতায় কয়েক দিনে ৬০ হাজার অভিবাসীর ঢল, সীমান্ত পাড়ি দিতে গিয়ে নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় গত কয়েক দিনে প্রায় ৬০ হাজার অভিবাসী প্রবেশ করেছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। একই সময়ে সীমান্ত

2026-07-31T18:22:10+00:00
2026-07-31T18:22:10+00:00
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
সেউতায় কয়েক দিনে ৬০ হাজার অভিবাসীর ঢল, সীমান্ত পাড়ি দিতে গিয়ে নিহত ৩৪
আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৬:২২ পিএম 
সংগৃহীত ছবি
স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় গত কয়েক দিনে প্রায় ৬০ হাজার অভিবাসী প্রবেশ করেছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। একই সময়ে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছেছে।

শুক্রবার সেউতার আঞ্চলিক সরকারের প্রধান হুয়ান জেসুস ভিভাস এ তথ্য জানান। তিনি বলেন, অল্প কয়েক দিনের ব্যবধানে বিপুল সংখ্যক মানুষ সেউতায় প্রবেশ করেছেন, যা অঞ্চলটির মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। সীমান্ত পার হওয়ার সময় প্রাণহানির ঘটনাও উদ্বেগজনক হারে বেড়েছে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে সেউতায় প্রবেশকারী অভিবাসীর সুনির্দিষ্ট সংখ্যা নিয়ে কোনো সরকারি তথ্য প্রকাশ করা হয়নি। ভিভাসের বক্তব্যের মাধ্যমে প্রথমবারের মতো সম্ভাব্য মোট সংখ্যার একটি সরকারি হিসাব সামনে এসেছে।

উত্তর আফ্রিকার উপকূলে অবস্থিত সেউতা স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল এবং আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত। এ কারণে এলাকাটি দীর্ঘদিন ধরেই অভিবাসন সংকটের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। সাম্প্রতিক এই ঢল নতুন করে সীমান্ত নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: