প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় শিশুর কান্না, ৩ বছরের ছেলেকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের উত্তর প্রদেশের মথুরায় প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় কান্না করায় তিন বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক

2026-07-29T15:51:51+00:00
2026-07-29T15:51:51+00:00
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় শিশুর কান্না, ৩ বছরের ছেলেকে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৩:৫১ পিএম 
প্রতীকী ছবি
ভারতের উত্তর প্রদেশের মথুরায় প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় কান্না করায় তিন বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। ঘটনার প্রায় এক মাস পর কথিত প্রেমিকের সঙ্গে ফোনালাপ থেকে বিষয়টি প্রকাশ্যে আসে।

ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলায় তিন বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। অভিযোগ, কথিত প্রেমিকের সঙ্গে মোবাইলে কথা বলার সময় শিশুটি কান্না শুরু করলে তিনি এই ঘটনা ঘটান। প্রায় এক মাস পর একটি ফোনালাপের সূত্র ধরে বিষয়টি সামনে আসে।

পুলিশ জানায়, গত ২৮ জুন বালদেও থানার ছাউলি গ্রামে ঘটনাটি ঘটে। শিশুটির বাবা কৃষ্ণ মুরারি গুপ্তা তখন দোকানে ছিলেন। এ সময় তার স্ত্রী রুচি জিন্দাল ফোন করে জানান, দীর্ঘক্ষণ কান্নার পর তাদের ছেলে অচেতন হয়ে পড়েছে। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান এবং সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার দিন শিশুটিকে পোলিওর ড্রপ খাওয়ানো হয়েছিল। তাই পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেই মৃত্যু হয়েছে বলে মনে করেন। এ কারণে কোনো অভিযোগ না করেই শিশুটির মরদেহ দাফন করা হয়।

পুলিশের দাবি, গত ২৭ জুলাই শিশুটির বাবা তার স্ত্রীকে কথিত প্রেমিকের সঙ্গে ফোনে ঘটনার বিষয়ে কথা বলতে শুনে সন্দেহ করেন। পরে জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত নারী সন্তানকে শ্বাসরোধে হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।

শিশুটির চাচা গোবিন্দ গুপ্তার দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। বালদেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় শর্মা জানান, ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ কবর থেকে উত্তোলনের প্রস্তুতি চলছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: এনডিটিভি


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: