ইউরোপে ৪০° সেলসিয়াস তাপমাত্রা, দাবানলে বিপর্যস্ত একাধিক দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ ভয়াবহ দাবানলের রূপ নিয়েছে। ফ্রান্স, স্পেন ও পর্তুগালে কয়েকদিন ধরেই আগুন নিয়ন্ত্রণে আনতে লড়াই করছেন হাজারো

2026-07-30T17:35:05+00:00
2026-07-30T17:39:52+00:00
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইউরোপে ৪০° সেলসিয়াস তাপমাত্রা, দাবানলে বিপর্যস্ত একাধিক দেশ
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:৩৫ পিএম  আপডেট: ৩০.০৭.২০২৬ ৫:৩৯ পিএম
সংগৃহীত ছবি
ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ ভয়াবহ দাবানলের রূপ নিয়েছে। ফ্রান্স, স্পেন ও পর্তুগালে কয়েকদিন ধরেই আগুন নিয়ন্ত্রণে আনতে লড়াই করছেন হাজারো দমকলকর্মী। এখন ইউরোপীয় ইউনিয়ন সতর্ক করেছে, দাবানলের ঝুঁকি ধীরে ধীরে ইতালি, গ্রিস এবং মধ্য ইউরোপের দিকেও ছড়িয়ে পড়ছে।

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বোর্দোর (Bordeaux) কাছে সবচেয়ে বড় দাবানলগুলোর একটি ইতোমধ্যে ৪২ হাজার হেক্টরেরও বেশি বনভূমি পুড়িয়ে দিয়েছে। আগুনের কারণে প্রায় ২ লাখ ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কোথাও কোথাও তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে।

স্পেনেও একাধিক দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী কাজ করলেও প্রবল গরম, শুষ্ক আবহাওয়া এবং ঝোড়ো বাতাসের কারণে পরিস্থিতি বারবার জটিল হয়ে উঠছে। অনেক পর্যটন এলাকা খালি করে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের জরুরি সমন্বয় কেন্দ্র জানিয়েছে, চলমান তাপপ্রবাহের কারণে আগস্টের শুরুতে ইতালি ও গ্রিসেও বড় ধরনের দাবানলের আশঙ্কা রয়েছে। এ কারণে বিভিন্ন দেশে অগ্নিনির্বাপণ বিমান, বিশেষজ্ঞ দল এবং জরুরি সরঞ্জাম আগে থেকেই মোতায়েন করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী খরা, অতিরিক্ত গরম এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবেই ইউরোপে দাবানলের ঝুঁকি দ্রুত বাড়ছে। চলতি বছরকে ইতোমধ্যেই সাম্প্রতিক সময়ের অন্যতম কঠিন দাবানল মৌসুম হিসেবে বিবেচনা করা হচ্ছে।


  বিষয়:   ইউরোপ  দাবানল  ইতালি  গ্রিস  স্পেন  দাবানল 


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: