১৯ বছর পর কলকাতায় ফিরলেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

প্রায় ১৯ বছর পর আবারও কলকাতায় ফিরেছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার সকালে তিনি কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক

2026-07-31T18:45:38+00:00
2026-07-31T18:45:38+00:00
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
১৯ বছর পর কলকাতায় ফিরলেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন
আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৬:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
প্রায় ১৯ বছর পর আবারও কলকাতায় ফিরেছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার সকালে তিনি কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ২০০৭ সালের সহিংসতার পর এই প্রথম তিনি প্রকাশ্যে কলকাতার কোনো অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তসলিমা বলেন, কলকাতায় ফিরে তিনি আনন্দিত। এর আগে যাত্রার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।

আয়োজকদের তথ্য অনুযায়ী, শনিবার কলকাতার রবীন্দ্র সদনে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তসলিমা নাসরিন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিজেপি বিধায়ক সৌরভ সিকদার ও অনুষ্ঠানের অন্যতম আয়োজক মোহিত রায়।

‘সেক্যুলার মিশন’ এবং ‘হিউম্যান রাইটস অ্যান্ড বাংলাদেশ ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন’ (এইচআরবিএফএফ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজকদের ভাষ্য, মৌলবাদের বিরুদ্ধে অবস্থান এবং বাকস্বাধীনতার পক্ষে দীর্ঘদিনের ভূমিকার স্বীকৃতিস্বরূপ তসলিমাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রাণনাশের হুমকির মুখে বাংলাদেশ ছাড়েন তসলিমা নাসরিন। পরে দীর্ঘ সময় ইউরোপ ও যুক্তরাষ্ট্রে বসবাসের পর ২০০৪ সালে কলকাতায় যান। তবে ২০০৭ সালে তার আত্মজীবনী ‘দ্বিখণ্ডিত’কে কেন্দ্র করে সহিংস বিক্ষোভ ও নিরাপত্তা সংকটের কারণে কলকাতা ছাড়তে বাধ্য হন তিনি। এরপর কয়েকবার সফরের পরিকল্পনা হলেও নিরাপত্তাজনিত কারণে তা বাস্তবায়িত হয়নি। প্রায় দুই দশক পর তার এই প্রত্যাবর্তন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: