দলের ওপর হামলার মধ্যেও কেন নীরব, কারণ জানালেন সামান্তা শারমিন

অনলাইন ডেস্ক

রাজনীতি

দেশের বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী ও শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলার ঘটনার পর দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা

2026-07-31T17:51:37+00:00
2026-07-31T17:51:37+00:00
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ১ আগস্ট ২০২৬
রাজনীতি
দলের ওপর হামলার মধ্যেও কেন নীরব, কারণ জানালেন সামান্তা শারমিন
অনলাইন ডেস্ক
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৫:৫১ পিএম 
সামান্তা শারমিন
দেশের বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী ও শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলার ঘটনার পর দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের নীরবতা নিয়ে আলোচনা তৈরি হয়। অবশেষে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সামান্তা শারমিন জানান, তার পরিবারের একজন সদস্য গুরুতর অসুস্থ থাকায় গত ২৮ জুলাই থেকে তিনি প্রায় সার্বক্ষণিক অনলাইনে থাকতে পারছেন না। এ মুহূর্তে পরিবারের সদস্যের সুস্থতাই তার সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।

তিনি লেখেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং দলের ওপর চলমান হামলা-নির্যাতনের সময় পাশে থাকা তার দায়িত্ব ছিল, কিন্তু পারিবারিক সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না। এজন্য তিনি সবার কাছে দোয়া ও সহমর্মিতা কামনা করেন।

সামান্তা শারমিন আরও বলেন, আল্লাহ সবকিছু স্বাভাবিক করে দিলে তিনি আবার সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরবেন এবং তখন চলমান পরিস্থিতি নিয়ে নিজের বক্তব্য ও করণীয় নির্ধারণ করবেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ‘আল্লাহ জুলুমকারীদের অনির্দিষ্টকালের জন্য শক্তিশালী রাখেন না।’ তিনি দাবি করেন, যে কোনো পরিস্থিতিতেই তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে আছেন।

উল্লেখ্য, ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সম্প্রতি হবিগঞ্জ ও সিলেটে এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় দলটির কয়েকজন নেতা আহত হন। হামলার জন্য এনসিপির পক্ষ থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করা হলেও, এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তখনও পাওয়া যায়নি।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: