গুলশান থেকে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

অনলাইন ডেস্ক

রাজনীতি

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে কথিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা

2026-07-29T19:13:05+00:00
2026-07-29T19:13:05+00:00
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২৯ জুলাই ২০২৬
রাজনীতি
গুলশান থেকে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী
অনলাইন ডেস্ক
বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:১৩ পিএম 
সংগৃহীত ছবি
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে কথিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) যুগ্ম কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর কয়েক ঘণ্টা আগেই লতিফ সিদ্দিকী শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আদালতে হাজিরা দেন। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেছিলেন, শাপলা চত্বরের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং পুলিশ গ্রেপ্তার না করলে আগামী রোববার বা সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, আত্মগোপনে যাওয়ার কোনো ইচ্ছা তার নেই এবং সম্ভাব্য গ্রেপ্তারের কথা মাথায় রেখেই তিনি প্রস্তুতি নিয়ে আদালতে এসেছেন। তবে সন্ধ্যায় গুলশান এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। এখন তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: