শিবিরের সাবেক সভাপতির পোস্ট ঘিরে এনসিপি-জামায়াত সমর্থকদের তুমুল বিতর্ক

অনলাইন ডেস্ক

রাজনীতি

হবিগঞ্জ ও সিলেটসহ কয়েকটি স্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা–কর্মীদের ওপর হামলার ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল

2026-07-31T17:10:27+00:00
2026-07-31T17:10:27+00:00
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ১ আগস্ট ২০২৬
রাজনীতি
শিবিরের সাবেক সভাপতির পোস্ট ঘিরে এনসিপি-জামায়াত সমর্থকদের তুমুল বিতর্ক
অনলাইন ডেস্ক
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৫:১০ পিএম 
সংগৃহীত ছবি
হবিগঞ্জ ও সিলেটসহ কয়েকটি স্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা–কর্মীদের ওপর হামলার ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। হামলার পেছনে ‘সুপরিকল্পিত উদ্দেশ্য’ থাকতে পারে বলে মন্তব্য করে দেওয়া ওই পোস্টের সমালোচনা শুরু হলে পরে তা সরিয়ে নেন তিনি। তবে পোস্ট অপসারণের পরও বিতর্ক থামেনি।

এদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনসহ দলটির একাধিক নেতা জাহিদুল ইসলামের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। মনিরা শারমিন নিজের ফেসবুক পোস্টে জামায়াতের সাম্প্রতিক বিতর্কিত একটি ঘটনার প্রসঙ্গ টেনে হামলার প্রতিবাদ না জানিয়ে ‘ডিপ প্ল্যান’ খোঁজার প্রবণতাকে প্রশ্নবিদ্ধ করেন। অন্যদিকে, শিবির-সমর্থিত বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টে জাহিদুল ইসলামের বক্তব্যের পক্ষে পোস্টও দেখা যায়। ফলে বিষয়টি নিয়ে এনসিপি ও জামায়াত-সমর্থকদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য ও আলোচনা আরও তীব্র হয়ে ওঠে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: