এনসিপি ‘নতুন বন্দোবস্ত’ নয়, ‘ভণ্ডবস্ত’র রাজনীতি করছে: রাশেদ খান

অনলাইন ডেস্ক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বললেও বাস্তবে তারা ‘ভণ্ডবস্ত’র রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা

2026-07-30T19:10:01+00:00
2026-07-30T19:10:01+00:00
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
রাজনীতি
এনসিপি ‘নতুন বন্দোবস্ত’ নয়, ‘ভণ্ডবস্ত’র রাজনীতি করছে: রাশেদ খান
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৭:১০ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বললেও বাস্তবে তারা ‘ভণ্ডবস্ত’র রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের মিলনায়তন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান অভিযোগ করে বলেন, এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, সিলেটে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার পেছনে জনপ্রিয় এক সংসদ সদস্যকে নিয়ে এনসিপির নেতাদের ‘আপত্তিকর মন্তব্য’ দায়ী। তাঁর ভাষ্য, গণঅভ্যুত্থানে ভূমিকা থাকলেও তা কোনো অপরাধের দায় থেকে অব্যাহতি দেয় না।

এনসিপির নেতাদের সুস্থ ধারার রাজনীতি করার আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, দায়িত্বশীল রাজনৈতিক আচরণ না করলে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: