স্বাভাবিক পরিস্থিতিতে হবিগঞ্জে প্রত্যাহার হলো ১৪৪ ধারা

অনলাইন ডেস্ক

সারাদেশ

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বশেষ প্রতিবেদনে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক

2026-07-30T14:56:30+00:00
2026-07-30T14:56:30+00:00
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সারাদেশ
স্বাভাবিক পরিস্থিতিতে হবিগঞ্জে প্রত্যাহার হলো ১৪৪ ধারা
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ২:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বশেষ প্রতিবেদনে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক উল্লেখ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বুধবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ জুলাই হবিগঞ্জ পৌর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ সালের ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আর কোনো ধরনের আশঙ্কা নেই।

এ অবস্থায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পূর্বে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ। গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

জেলা প্রশাসন এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবগত থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: