হবিগঞ্জেও এনসিপির গাড়িবহরে পুলিশের বাধা, সড়কে বসে বৃষ্টিতে প্রতিবাদ নেতাদের

শ্রীমঙ্গল সংবাদদাতা

সারাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড অতিক্রম করার পর এবার হবিগঞ্জেও পুলিশের বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। পুলিশের

2026-07-29T18:35:10+00:00
2026-07-29T18:35:10+00:00
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সারাদেশ
হবিগঞ্জেও এনসিপির গাড়িবহরে পুলিশের বাধা, সড়কে বসে বৃষ্টিতে প্রতিবাদ নেতাদের
শ্রীমঙ্গল সংবাদদাতা
বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৬:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড অতিক্রম করার পর এবার হবিগঞ্জেও পুলিশের বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যেই সড়কে বসে প্রতিবাদ জানান তাঁরা।

মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জের মিরপুর এলাকায় পৌঁছানোর আগেই এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। এ সময় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ নেতারা গাড়ি থেকে নেমে সড়কে বসে প্রতিবাদ করেন।

এর আগে বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা-কন্যা ভাস্কর্য এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে এনসিপির গাড়িবহর আটকে দেয়। সেখানে প্রায় এক ঘণ্টা পুলিশ ও দলটির নেতাদের মধ্যে বাকবিতণ্ডা চলে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন তাঁরা।

এরও আগে, হবিগঞ্জে জারি থাকা ১৪৪ ধারার মধ্যেই বিকেল ৩টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে হবিগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করে এনসিপির প্রতিনিধিদল।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, হবিগঞ্জের মিরপুর এলাকায় পুলিশ ও এনসিপি নেতাদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এবং তাঁদের কর্মসূচি ঘিরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: