সিলেটে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমের গাড়ির গ্লাস ভাঙচুর

সিলেট সংবাদদাতা

সারাদেশ

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে দলটির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

2026-07-30T16:21:28+00:00
2026-07-30T16:21:28+00:00
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সারাদেশ
সিলেটে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমের গাড়ির গ্লাস ভাঙচুর
সিলেট সংবাদদাতা
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৪:২১ পিএম 
হামলায় গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। ছবি-সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে দলটির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। হামলায় একটি অটোরিকশাও ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে পদযাত্রার গাড়িবহর সিলেট-জকিগঞ্জ সড়ক হয়ে শহরের ডাচ-বাংলা ব্যাংক এলাকার সামনে পৌঁছালে এ ঘটনা ঘটে।

এনসিপির অভিযোগ, একদল ব্যক্তি ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে গাড়িবহরে হামলা চালায় এবং পেপসির বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করে। হামলার মুখে কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় নেতাকর্মীরাও নিরাপদ স্থানে সরে যান।

এ হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন এনসিপির নেতারা। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে হবিগঞ্জে এনসিপির কর্মসূচি বাধাপ্রাপ্ত হওয়ার ঘটনায় সিলেটের ‘জুলাই পদযাত্রা’ নিয়েও শুরু থেকেই উদ্বেগ ছিল। এবার সেই কর্মসূচি শেষে গাড়িবহরে হামলার অভিযোগ নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: