প্রধানমন্ত্রী তারেক রহমানকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ৭৮০ কেজি কিউ জাতের আনারস উপহার

অনলাইন ডেস্ক

জাতীয়

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৭৮০ কেজি কিউ জাতের আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক

2026-07-29T18:47:36+00:00
2026-07-29T18:47:36+00:00
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ৭৮০ কেজি কিউ জাতের আনারস উপহার
অনলাইন ডেস্ক
বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৬:৪৭ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ৭৮০ কেজি আনারস পাঠিয়েছেন
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৭৮০ কেজি কিউ জাতের আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বুধবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০০টি বাক্সে থাকা ৬২০টি আনারস বাংলাদেশে পৌঁছায়।

আখাউড়া স্থলবন্দর সূত্র জানায়, ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের এসব আনারস ১০০টি বাক্সে করে পাঠানো হয়েছে। প্রতিটি বাক্সে ৫ থেকে ৬টি আনারস রয়েছে এবং প্রতিটির গড় ওজন ১ কেজির বেশি। সব মিলিয়ে আনারসের মোট ওজন প্রায় ৭৮০ কেজি।

আনারস গ্রহণের সময় আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টের জিরো পয়েন্টে উপস্থিত ছিলেন চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের ইনচার্জ মো. আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

ত্রিপুরা সরকারের পক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দফতরের সচিব অপূর্ব রায়, পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদফতরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা। পরে উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা আনারসের বাক্স ও প্রয়োজনীয় কাগজপত্র ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দফতরের সচিব অপূর্ব রায় বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা থেকেই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য এই কিউ জাতের আনারস পাঠানো হয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: